২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহী সীমান্ত থেকে নারী-শিশুসহ ৪২ জন উদ্ধার

রাজশাহীর পবা উপজেলার চরমাজারদিয়াঢ় সীমান্ত থেকে বৃহস্পতিবার ২৪ শিশুসহ ৪২ জন নারী-পুরুষকে উদ্ধার করেছে বিডিআর। এদের ভারতে পাচারের চেষ্টা হচ্ছিল বলে বিডিআর জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2008, 03:27 PM

Updated : 26 Aug 2022, 01:58 PM

রাজশাহী, জুন ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহীর পবা উপজেলার চরমাজারদিয়াঢ় সীমান্ত থেকে বৃহস্পতিবার ২৪ শিশুসহ ৪২ জন নারী-পুরুষকে উদ্ধার করেছে বিডিআর। এদের ভারতে পাচারের চেষ্টা হচ্ছিল বলে বিডিআর জানিয়েছে। দুপুরে তাদের রাজপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে। উদ্ধারকৃতরা হলেন- মাসুদ মোল্লা, শরিফুল ইসলাম, বদরুল শেখ, হাসান আলী, তানজিলা বেগম, রিয়াজুল ইসলাম, আজরীন বেগম, রিক্তা বেগম, মেহরুন নেসা, নাজমা বেগম, রিক্তা খাতুন, মুসলিমা খাতুন, রউফ ফকির, আকবর আলী, তানজীরা, দিন ইসলাম, সানজেরা, আলমগীর শেখ, শিশু রহমত সরদার, ওয়াকিয়া, ইভানা, জিয়া, সেলিনা, বিয়াজুল, লিজা, মুছা মিয়া, তাসমিনা খাতুন, সজিব, সিপা, বিসমিকা, মিনা খাতুন, তাজমা, রবিউল, জব্বার, কারিমা খাতুন, আবদুল কাদের, টুটুল শেখ, ইমন আলী, রোকসানা, সুলতানা, উর্মি ও আল-আমিন। এদের সবার বাড়ি খুলনা ও নড়াইল জেলায়। রাজপাড়া থানার উপ-পরিদর্শক মশিবুল ইসলাম জানান, বুধবার রাত ১১টার দিকে টহলরত বিডিআরের চরমাজারদিয়াঢ় ক্যাম্পের সদস্যরা উদ্ধারকৃত নারী-পুরুষ ও শিশুদের সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের জন্য অপেক্ষা করতে দেখেন। জিজ্ঞাসাবাদ করে বিডিআর সদস্যরা জানতে পারেন তারা অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করছে। পরে বিডিআর সদস্যরা তাদেরকে সেখান থেকে উদ্ধার করে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) রাজপাড়া থানায় হস্তান্তর করেন। উপ-পরিদর্শক আরও জানান, এ ব্যাপারে একটি মামলা হয়েছে। উদ্ধারকৃত রিক্তা বেগম সাংবাদিকদের জানান, ভারতে ভাল কাজ দেওয়ার কথা বলে নড়াইলের আমীর আলী নামের এক ব্যক্তি তাদের প্রত্যেকের কাছ থেকে ৩ হাজার টাকা করে নিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/২১২০ ঘ.