২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিএনজি বাসের ভাড়া নির্ধারণ, সর্বনিম্ন ৫ টাকা

ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর জন্য রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস (সিএনজি) চালিত বাস ও মিনিবাসের ভাড়া নির্ধারণ করে দিয়েছে সরকার। বাসের ভাড়া নির্ধারণ করা হয়েছে প্রতি কিলোমিটারে ১ টাকা ২০ পয়সা এবং সর্বনিম্ন ভাড়া ৫ টাকা। মিনিবাসের ক্ষেত্রে ভাড়া হবে প্রতি কিলোমিটার ১ টাকা ১০ পয়সা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2008, 02:15 PM

Updated : 26 Aug 2022, 01:58 PM

ঢাকা, জুন ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর জন্য রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস (সিএনজি) চালিত বাস ও মিনিবাসের ভাড়া নির্ধারণ করে দিয়েছে সরকার। বাসের ভাড়া নির্ধারণ করা হয়েছে প্রতি কিলোমিটারে ১ টাকা ২০ পয়সা এবং সর্বনিম্ন ভাড়া ৫ টাকা। মিনিবাসের ক্ষেত্রে ভাড়া হবে প্রতি কিলোমিটার ১ টাকা ১০ পয়সা। এই প্রথম সিএনজিচালিত বাস ও মিনিবাসের ভাড়ার হার সরকারিভাবে বেঁধে দেয়া হলো। এছাড়া ঢাকা ও চট্টগ্রামে চলাচলকারী সব ডিজেল চালিত বাস তিনমাসের মধ্যে সিএনজিতে রূপান্তর করারও নির্দেশ দিয়েছে সরকার। বৃহস্পতিবার বিকেলে এক তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়। তবে নির্ধারিত ভাড়া কবে থেকে কার্যকর হবে তা বিবরণীতে উল্লেখ করা হয়নি। এতে বলা হয়, সরকার সিএনজির দাম বাড়ানোর পর গত ২১ মে বাসভাড়া নির্ধারণের জন্য নয় সদস্যের একটি কমিটি গঠন করে। কমিটির সুপারিশের অনুসারে এই ভাড়া কাঠামো চূড়ান্ত করা হয়েছে। তথ্য বিবরণীতে বলা হয়েছে, প্রতিটি বাসে রুট নম্বর, রুটের নাম, ভাড়ার পরিমাণ, অভিযোগ দায়েরের জন্য কোম্পানি বা মালিকের ও আইন প্রয়োগকারী সংস্থার টেলিফোন নম্বর সম্বলিত ভাড়ার টিকেট দিতে হবে। এছাড়া প্রতিটি বাসে ভাড়ার তালিকা প্রদর্শন করতে হবে। এর আগে সিএনজির দাম বাড়ানোর পর সরকার সিএনজিচালিত অটোরিক্সা ও ট্যাক্সিক্যাবের ভাড়া পুননির্ধারণ করে। যোগাযোগ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সরকার এবারই প্রথম সিএনজি চালিত বাসের ভাড়া নির্ধারণ করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এএল/জেকে/এমএইচবি/২০০৮ ঘ.