২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে আদালত ভবনে বাদি-আসামি পক্ষের মারামারি, গ্রেপ্তার ৫

মাদারীপুর বিচারিক হাকিম আদালতে বুধবার একটি মামলার বাদি-আসামি পক্ষের মারামারি ও ভাঙচুরের ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মাদারীপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে এ ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃতরা হলেন- হাবিবুর রহমান (৫০), সাঈদ (৪০), মিজান (৩৮), এসরারুল হক নিলু (৪০) ও একরামুল হক হিরু (৫০)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2008, 04:00 PM

Updated : 26 Aug 2022, 01:58 PM

মাদারীপুর, জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদারীপুর বিচারিক হাকিম আদালতে বুধবার একটি মামলার বাদি-আসামি পক্ষের মারামারি ও ভাঙচুরের ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মাদারীপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে এ ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃতরা হলেন- হাবিবুর রহমান (৫০), সাঈদ (৪০), মিজান (৩৮), এসরারুল হক নিলু (৪০) ও একরামুল হক হিরু (৫০)। মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর আব্দুস সাত্তার জানান, হাবিবুর রহমান বাদি হয়ে এসরারুল হক নিলু ও একরামুল হক হিরুসহ তিনজনকে আসামি করে একটি মামলা করেন। বুধবার ছিল এ মামলায় হাজিরার দিন। আদালতে এসে দু'পক্ষ পরস্পরের ওপর হামলা চালায়। তারা আদালত ভবনের জানালার কাঁচ ভাঙচুর করে। পরে জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. জাকির হোসেনের আদেশে পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, "গ্রেপ্তারকৃতরা এখন থানা হেফাজতে আছে। এ ব্যাপারে মাদারীপুর থানায় একটি মামলা করা হয়েছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এসএনডি/২১৫৬ ঘ.