২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনার মুক্তিতে টুঙ্গিপাড়ায় দোয়া মাহফিল

শেখ হাসিনার সাময়িক মুক্তির খবরে বুধবার দুপুর থেকে উচ্ছ্বসিত হয়ে ওঠে গোপালগঞ্জের আওয়ামী লীগ কর্মী-সমর্থকরা। সরকারের এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। টুঙ্গিপাড়ায় বিকেলে হাসিনার রোগমুক্তির জন্য আয়োজন করা হয় দোয়া মাহফিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2008, 03:32 PM

Updated : 26 Aug 2022, 01:58 PM

গোপালগঞ্জ, জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেখ হাসিনার সাময়িক মুক্তির খবরে বুধবার দুপুর থেকে উচ্ছ্বসিত হয়ে ওঠে গোপালগঞ্জের আওয়ামী লীগ কর্মী-সমর্থকরা। সরকারের এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। টুঙ্গিপাড়ায় বিকেলে হাসিনার রোগমুক্তির জন্য আয়োজন করা হয় দোয়া মাহফিল। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চৌধুরী ইমদাদুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শেখ হাসিনার মুক্তিতে আমরা অত্যন্ত খুশি হয়েছি। তিনি বিদেশে চিকিৎসা নিয়ে আবার দেশে ফিরে আওয়ামী লীগের হাল ধরবেন এটাই আমাদের প্রত্যাশা।" রিকশাচালক মুক্তিযোদ্ধা আব্দুল বারেক মিয়া শেখ হাসিনাকে মুক্তি দেওয়ার সরকারকে ধন্যবাদ জানান। অন্যদিকে, দিনমজুর আব্দুল খালেক বলেন, "শ্যাখের মাইয়ারে মুক্তি দেওয়ায় আমরা খুব খুশি। এজন্য সরকাররে ধন্যবাদ দিই।" হাসিনার রোগমুক্তি কামনায় বাদ আসর টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু মাজার কমপ্লেক্স মসজিদে স্থানীয় মুরুব্বীদের উদ্যোগে দোয়া মাহফিল আয়োজন করা হয়। টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ লায়েক আলী বিশ্বাস জানান, শেখ হাসিনার মুক্তির খবরে টুঙ্গিপাড়াবাসী বঙ্গবন্ধুর মাজারে গিয়ে তার জন্য দোয়া চেয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এসএনডি/২১২৭ ঘ.