২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীর শ্যামপুরে জোড়া খুন

রাজধানীর শ্যামপুরের মীরহাজিরবাগে সোমবার রাতে সন্দেহভাজন সন্ত্রাসীরা দুই বন্ধুকে কুপিয়ে হত্যা করেছে। নিহতরা হলেন মো. জুয়েল (৩২) ও মারুফ হোসেন টুটুল (৩৪)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2008, 10:24 AM

Updated : 26 Aug 2022, 01:57 PM

ঢাকা, জুন ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর শ্যামপুরের মীরহাজিরবাগে সোমবার রাতে সন্দেহভাজন সন্ত্রাসীরা দুই বন্ধুকে কুপিয়ে হত্যা করেছে। নিহতরা হলেন মো. জুয়েল (৩২) ও মারুফ হোসেন টুটুল (৩৪)। জুয়েলের মামা শামীম আহমেদ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের জানান, জুয়েলের পিকআপ ভ্যানের চালক আকবর সোমবার রাত ১২টার দিকে তাকে গেণ্ডারিয়ার বাসা থেকে ডেকে নেয়। পরে জুয়েল তার বন্ধু টুটুলকে নিয়ে আকবরের সঙ্গে মীর হাজিরবাগ ঘণ্টিঘর বস্তি সংলগ্ন রাস্তায় যায়। শামীম আহমেদ অভিযোগ করেন, আকবরের ঠিক করে রাখা সন্ত্রাসীরা সেখানে তাদের ওপর হামলা চালায়। সন্ত্রাসীদের রড, লাঠি ও চাপাতির আঘাতে টুটুল ঘটনাস্থলেই মারা যায়। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার পর জুয়েলেরও মৃত্যু হয়। যাত্রাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পিকআপ ভ্যানের টাকা নিয়মিত জমা না দেওয়ায় জুয়েলের সঙ্গে চালক আকবরের বিরোধ ছিল। এর জের ধরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এএল/এসকে/১৬১৮ঘ.