ঢাকা, জুন ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শতভাগ রপ্তানিমুখী খাতে এক হাজার ৫০ কোটি টাকা ভর্তুকির প্রস্তাব করেছেন অর্থ উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম।
সোমবার ২০০৮-০৯ অর্থবছরের বাজেট বক্তৃতায় উপদেষ্টা বলেন, "সরকার তৈরি পোশাক খাত ছাড়াও অন্যান্য শতভাগ রপ্তানিমুখী খাতকে বন্ডেড ওয়্যার হাউজ সুবিধা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। আগামী অর্থ বছরে এ খাতে ১ হাজার ৫০ কোটি টাকা বরাদ্দ রাখার প্রস্তাব করা হয়েছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এমএআর/জেকে/এমএইচবি/২২৩৩ ঘ.
bdnews24