২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১ লাখ ৬৫ হাজার টাকা পর্যন্ত আয়ে কর ছাড় পাবে নারীরা

নতুন অর্থবছরের বাজেটে নারী ও ৭০ বছরের বেশি বয়সের করদাতাদের করমুক্ত সীমা পুনর্নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। এ অনুযায়ী বার্ষিক ১ লাখ ৬৫ হাজার টাকা পর্যন্ত আয়ের ক্ষেত্রে তাদের কর দিতে হবে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2008, 02:10 PM

Updated : 26 Aug 2022, 01:57 PM

ঢাকা, জুন ০৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- নতুন অর্থবছরের বাজেটে নারী ও ৭০ বছরের বেশি বয়সের করদাতাদের করমুক্ত সীমা পুনর্নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। এ অনুযায়ী বার্ষিক ১ লাখ ৬৫ হাজার টাকা পর্যন্ত আয়ের ক্ষেত্রে তাদের কর দিতে হবে না। একইসঙ্গে কৃষি আয় ছাড়া আর কোনো খাত থেকে আয় নেই এমন ব্যক্তির ক্ষেত্রে সাধারণ করমুক্ত সীমার পরেও অতিরিক্ত আরো ৫০ হাজার টাকা পর্যন্ত আয় করমুক্ত রাখার প্রস্তাব করা হয়েছে। অর্থ উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলা সোমবার ২০০৮-০৯ অর্থবছরের বাজেট বক্তৃতায় এ প্রস্তাব করেন। চলতি ২০০৭-০৮ অর্থবছরে সবার জন্যই করমুক্ত আয়ের সীমা ছিল এক লাখ ৫০ হাজার টাকা। নতুন বাজেটে পাবলিকলি ট্রেডেড কো