২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হুদা দম্পতির চাঁদাবাজি মামলার রায় ১২ জুন

একটি মারুতি গাড়ি চাঁদা হিসাবে নেওয়ার অভিযোগে সাবেক মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা ও তার স্ত্রী অ্যাডভোকেট সিগমা হুদার বিরুদ্ধে সাবেক বিএনপি সাংসদ জিএম সিরাজের দায়ের করা মামলার রায় হবে আগামী ১২ জুন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2008, 01:41 PM

Updated : 26 Aug 2022, 01:57 PM

ঢাকা, জুন ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একটি মারুতি গাড়ি চাঁদা হিসাবে নেওয়ার অভিযোগে সাবেক মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা ও তার স্ত্রী অ্যাডভোকেট সিগমা হুদার বিরুদ্ধে সাবেক বিএনপি সাংসদ জিএম সিরাজের দায়ের করা মামলার রায় হবে আগামী ১২ জুন। সোমবার মামলার যুক্তিতর্ক শেষে ঢাকার পঞ্চম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. আবু মোহসিন রায়ের এ তারিখ ধার্য করেন। জিএম সিরাজ ২০০৭ সালের ২৯ জুলাই রাজধানীর ধানমণ্ডি থানায় এ মামলা দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয়, ২০০৩ সালের ২৩ ফেব্র"য়ারি নাজমুল হুদা ও সিগমা হুদা তাদের মালিকানাধীন খবরের অন্তরালে পত্রিকার জন্য জি এম সিরাজের কাছে চাঁদা হিসাবে দুটি গাড়ি দাবি করেন। এর পাঁচ দিন পরে ২৭ ফেব্র"য়ারি জিএম সিরাজ অভিযুক্তদের হুমকির মুখে একটি ৮০০ সিসি মারুতি গাড়ি চাঁদা হিসাবে দেন। ২৯ ফেব্র"য়ারি সিগমা হুদার নামে গাড়িটি নিবন্ধন করা হয়। রাজনৈতিক পরিস্থিতি অনুকূলে না থাকায় ঘটনার সময় মামলা করা যায়নি বলে এজাহারে বাদি উল্লেখ করেন। মামলার তদন্ত কর্মকর্তা ধানমণ্ডি থানার উপ-পরিদর্শক মো. আমিরুল ইসলাম গত বছরের ২৭ নভেম্বর নাজমুল হুদা ও সিগমা হুদার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন। জরুরি বিধিমালায় অন্তর্ভুক্ত এ মামলায় মোট ১১ জনের সাক্ষ্য নেওয়া হয়। বিএনপি নেতা নাজমুল হুদাকে গত বছরের ৩ ফেব্র"য়ারি যৌথবাহিনী গ্রেপ্তার করে। ঘুষ নেওয়ার এক মামলায় তার সাত বছর কারাদণ্ড হয়েছে। একই মামলায় সিগমা হুদারও তিন বছর সাজা হয়। সিগমা হুদা গত বছরের ৫ জুলাই গ্রেপ্তার হন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমআই/১৯৪১ ঘ.