২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুক্তিযোদ্ধা, বয়স্ক, প্রতিবন্ধী, মাতৃত্বকালীন ভাতা বাড়ছে

মুক্তিযোদ্ধা ভাতা, মাতৃত্বকালীন ভাতা, বয়স্ক ভাতা, অস্বচ্ছল প্রতিবন্ধী ভাতার হার এবং এর সুবিধাভোগীদের সংখ্যা বৃদ্ধিসহ আগামী অর্থবছরে সামাজিক নিরাপত্তা বেষ্টনী খাতে ১৬ হাজার ৯৩২ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব রেখেছেন অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা এবি মির্জ্জা আজিজুল ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2008, 11:43 AM

Updated : 26 Aug 2022, 01:57 PM

ঢাকা, জুন ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুক্তিযোদ্ধা ভাতা, মাতৃত্বকালীন ভাতা, বয়স্ক ভাতা, অস্বচ্ছল প্রতিবন্ধী ভাতার হার এবং এর সুবিধাভোগীদের সংখ্যা বৃদ্ধিসহ আগামী অর্থবছরে সামাজিক নিরাপত্তা বেষ্টনী খাতে ১৬ হাজার ৯৩২ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব রেখেছেন অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা এবি মির্জ্জা আজিজুল ইসলাম। সোমবার ২০০৮-০৯ অর্থবছরের বাজেট বক্তৃতায় উপদেষ্টা এ প্রস্তাব করেন। প্রস্তাবিত বরাদ্দ বর্তমান অর্থবছরের বরাদ্দের চেয়ে ৪৮ শতাংশ বেশি। বিশ্বজুড়ে খাদ্য সঙ্কটের কারণে গরিব ও নিম্নবিত্ত জনসাধারনের ওপর যে চাপ পড়েছে, তার আরও অবনতি যেন না হয় সে জন্যই এ বরাদ্দ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে উপদেষ্টা জানান। সামাজিক সুরক্ষা ও ক্ষমতায়ন খাতে আগামী অর্থবছরে ১৬ হাজার ৯৩২ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছেন অর্থ উপদেষ্টা এবি মির্জ্জা আজিজুল ইসলাম। চলতি অর্থবছরের সংশোধিত বাজেটের চেয়ে ৪৮ শতাংশ বেশি বলে তিনি জানান। সামাজিক নিরাপত্তা বেষ্টনী খাতে নতুনভাবে চালু হচ্ছে ১০০ দিনের কর্মসৃজন কর্মসূচি, শহরের নিম্ন আয়ের মাদের জন্য মাতৃত্বকালীন ভাতা, গ্রামীণ কর্মসংস্থান ও রাস্তা সংরক্ষণ কর্মসূচি এবং সিডরে এতিম হওয়া শিশুদের জন্য 'আমাদের শিশু' কর্মসূচি। ২০ লাখ দরিদ্র বেকারের কর্মসংস্থানে '১০০ দিনের কর্মসৃজন' কর্মসূচিতে উপদেষ্টা ২ হাজার কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছেন। পাশিপাশি কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচির আওতায় বরাদ্দ রাখা হয়েছে ১ হাজার ৫৭৮ কোটি টাকা। বিধবা ও স্বামী পরিত্যক্তাদের জন্য মাসিক ভাতা ২২০ টাকা থেকে ২৫০ টাকায় উন্নীত করা হয়েছে। আর এ সুবিধাভোগীর সংখ্যা ৮ লাখ ২৫ হাজার থেকে বাড়িয়ে করা হয়েছে ৯ লাখ। এ খাতে বরাদ্দ রাখা হয়েছে ২৭০ কোটি টাকা। দরিদ্র মায়ের জন্য মাতৃত্বকালীন ভাতার সুবিধাভোগীর সংখ্যা ৪৫ হাজার থেকে বাড়িয়ে ৬০ হাজার করা হয়েছে। এ খাতে বরাদ্দ রাখা হয়েছে ২১ কোটি ৬০ লাখ টাকা। এর পাশাপাশি শহুরে নিম্নআয়ের কর্মজীবী মায়েদের জন্য মাতৃত্বকালীন ভাতা নামে একটি নতুন কর্মসূচিতে ২০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। মূলত তৈরী পোশাক শিল্পের নারী শ্রমিকদের জন্য এ অর্থ ব্যয় করা হবে। এছাড়া এতিমখানা, শিশুসদন, শিশু পরিবারে খোরাকি ভাতা ১২০০ টাকা থেকে বাড়িয়ে ১৫০০ টাকা করার প্রস্তাব করেছেন উপদেষ্টা। আত্মকর্মসংস্থানের লক্ষ্যে ক্ষুদ্র ঋণ দেওয়ার জন্য পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন, এনজিও ফাউন্ডেশন এবং সোস্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনকে আগামী অর্থবছরে ৫২৬ কোটি টাকা দেওয়ার প্রস্তাব করা হয়েছে। এছাড়া বিভিন্ন মন্ত্রণালয়, দপ্তর ও সংস্থার মাধ্যমে ক্ষুদ্রঋণ বিতরণের জন্য রাখা হচ্ছে ১৩১ কোটি টাকা। গ্রামীণ দুস্থ ৭ লাখ ৫০ হাজার নারীকে মাসে ৩০ কেজি করে গম দেওয়া অব্যাহত রাখার পাশাপাশি উত্তরাঞ্চলের আটটি জেলায় আরও ৪০ হাজার নারীকে মাসিক মাথাপিছু ৪০০ টাকা করে ভাতা দেওয়ার কার্যক্রম চালু করার প্রস্তাব করেছেন অর্থ উপদেষ্টা। তিনি বলেন, "আগামী অর্থবছর থেকে ৯৪৩ কোটি টাকা ব্যয়ে গ্রামীণ কর্মসংস্থান ও রাস্তা সংরক্ষণ কর্মসূচি চালু হচ্ছে। এতে ৪ হাজার ৯২৬টি ইউনিয়নে প্রতি বছর প্রায় ৫০ হাজার নারীর কর্মসংস্থান হবে। এ প্রকল্পে ব্যয় হবে ১৯০ কোটি টাকা।" সিডরে এতিম হওয়া দেড় হাজার শিশু প্রতিপালনে 'আমাদের শিশু' নামে নতুন কর্মসূচি গ্রহণ করার কথা জানানো হয়েছে প্রস্তাবিত বাজেটে। স্কুল ফিডিং প্রোগ্রামের আওতায় পুষ্টিকর খাবার দেওয়ার সুবিধা আরও ১০টি জেলায় স