২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে বিদ্যুস্পৃষ্ট হয়ে তিন শ্রমিকের মৃত্যু

শহরতলীর চাড়িপুরে বিসিক শিল্প এলাকায় রয়েল রাবার কারখানায় রোববার সন্ধ্যায় বিদ্যুস্পৃষ্ট হয়ে তিন শ্রমিক মারা গেছেন। আহত হয়েছেন আরও ১৮ জন। নিহতরা হলেন- নবিউল হক (২৩), দেলোয়ার হোসেন (২৮) ও মাহবুব হক (২৬)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2008, 04:14 PM

Updated : 26 Aug 2022, 01:57 PM

ফেনী, জুন ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শহরতলীর চাড়িপুরে বিসিক শিল্প এলাকায় রয়েল রাবার কারখানায় রোববার সন্ধ্যায় বিদ্যুস্পৃষ্ট হয়ে তিন শ্রমিক মারা গেছেন। আহত হয়েছেন আরও ১৮ জন। নিহতরা হলেন- নবিউল হক (২৩), দেলোয়ার হোসেন (২৮) ও মাহবুব হক (২৬)। গুরুতর আহতদের মধ্যে আনোয়ার (৩৮), রাজু (২৬), জসীম (৩০), মাহবুব মিয়া (৪২), রাসেল (২৬), বেলাল (১৮) ও জুয়েলকে (১৬) ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে অন্যদের নাম জানা যায়নি। ফেনী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. ছারোয়ার জাহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আহতদের মধ্যে মাহবুব মিয়াকে চট্টগ্রাম মেডিকেলে পাঠনো হয়েছে। প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ফেনী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সন্ধ্যা ৬টার দিকে প্রায় ৪০ জন শ্রমিক কারখানার ছাদে পানির ট্যাংক স্থাপনের কাজ করছিলেন। ট্যাংক স্থাপনের জন্য শ্রমিকরা লোহার পাতের তৈরি একটি বড় স্ট্যান্ডর ছাদে তোলার সময় বিদ্যুতের তারের সঙ্গে লেগে গেলে ওই তারের রাবারের আবরণ কেটে যায়। এতে স্ট্যান্ডটি বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলে তিনজন মারা যান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২২০৯ ঘ.