২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিস্তার পানি বেড়ে নীলফামারীতে তলিয়ে গেছে হাজার একর জমির ফসল

নীলফামারীর ডালিয়া পয়েন্টে আকস্মিকভাবে তিস্তার নদীর পানি বেড়ে তলিয়ে গেছে নদী সংলগ্ন নিচু এলাকায় প্রায় এক হাজার একর জমির ভূট্টা ও আমন ধানের বীজতলা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2008, 01:09 PM

Updated : 26 Aug 2022, 01:57 PM

নীলফামারী, জুন ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নীলফামারীর ডালিয়া পয়েন্টে আকস্মিকভাবে তিস্তার নদীর পানি বেড়ে তলিয়ে গেছে নদী সংলগ্ন নিচু এলাকায় প্রায় এক হাজার একর জমির ভূট্টা ও আমন ধানের বীজতলা। পানি উন্নয়ন বোর্ড ডালিয়া বিভাগের নির্বাহী প্রকৌশলী আতিকুর রহমান জানান, গত কয়েকদিন ধরে ভারতের পশ্চিম বাংলার জলপাইগুড়ি এলাকায় টানা বর্ষণের কারণে ফুলে-ফেপে উঠেছে তিস্তা। রোববার সকাল ১০টা পর্যন্ত ডালিয়া পয়েন্টে তিস্তার পানি বেড়ে হয়েছে ৫১ দশমিক ৭৮ সেন্টিমিটার। তবে পানি এখনও বিপদসীমার (৫২ সেন্টিমিটার) নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তিনি জানান, হঠাৎ করে পানি বেড়ে যাওয়ায় ডিমলা ও জলঢাকা উপজেলায় তিস্তার বিভিন্ন চরে এক হাজার একর জমির উঠতি ভুট্টা ক্ষেত ও আমন ধানের বীজতলা তলিয়ে গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/১৯০১ ঘ.