২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় একজন নিহত

শহরের শংকরপুর রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় রোববার সকালে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন শিশুসহ আরও তিনজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2008, 12:15 PM

Updated : 26 Aug 2022, 01:57 PM

যশোর, জুন ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- শহরের শংকরপুর রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় রোববার সকালে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন শিশুসহ আরও তিনজন। নিহতের নাম অলিয়ার রহমান (৩৫)। তার বাড়ি মাগুরা জেলার সদর উপজেলায়। একই এলাকার আলী (৩০), নন্দ (২৫) ও অজ্ঞাতনামা এক শিশু (১০) আহত হয়েছে। তাদের যশোর জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা (আরএমও) এটিএম জাহিদুল ইসলাম ও আহতরা জানান, রোববার বেলা ১১টার দিকে অলিয়ার রহমান ও তার তিন সহযোগী একটি ইঞ্জিন চালিত ভ্যানে মাছ নিয়ে যশোর সদর উপজেলার চাঁচড়া এলাকা থেকে শহরের দিকে আসছিলেন। শহরের শংকরপুর রেলক্রসিং পার হওয়ার সময় ভ্যানটিকে ধাক্কা দেয় সৈয়দপুরগামী কপোতাক্ষ ট্রেন। এতে ঘটনাস্থলেই অলিয়ার রহমান মারা যান। আহত হন তার সহযোগীরা। এ সময় ক্রসিংয়ে কোন প্রহরী ছিল না বা ক্রসিংয়ের গেটও ফেলা ছিল না বলে আহতরা জানান। কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার ঘটনার সত্যতা স্বীকার করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/১৭৫৭ ঘ.