ঢাকা, জুন ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার জাতভবানীপুর গ্রামের একটি পুকুর থেকে রোববার সকালে দুই আদিবাসী সম হাজদা (৬০) ও সরকার টুডুর (৬১) লাশ উদ্ধার করা হয়েছে।
নওগাঁর মহাদেবপুর উপজেলায় উদ্ধার করা হয়েছে আতিকুল ইসলাম (৩৫) নামে এক দিনমজুরের গলাকাটা লাশ।
আমাদের দিনাজপুর প্রতিনিধি জানান, সম হাজদা নবাবগঞ্জ উপজেলার ঝিমালী গ্রামের লক্ষ্মীরাম হাজদার ছেলে। সরকার টুডু পার্শ্ববর্তী পাটুকাপাড়া গ্রামের সিতারাম টুডুর ছেলে।
তাদের পরিবার জানায়, এই দুজন গত বৃহস্পতিবার নিখোঁজ হন। জমি নিয়ে বিরোধের কারণে তারা খুন হয়েছেন বলে দাবি করেছে তাদের পরিবার।
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, এলাকার চেয়ারম্যানের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এটা খুনের ঘটনা কিনা- তদন্ত না করে এখনই কিছু বলা সম্ভব নয়।
নবাবাগঞ্জ উপজেলার কুশদহ ইউনিয়নের চেয়ারম্যান দেলোয়ার হোসেন জানান, সম হাজদা ও সরকার টুডুর লাশ তাদের গ্রাম থেকে প্রায় দুই কিলোমিটার দূরের জাতভবনীপুর গ্রামের একটি পুকুর থেকে রোববার সকাল ৮টায় উদ্ধার করে এলাকাবাসী।
তিনি বলেন, অতিরিক্ত মদ পানের কারণে তাদের মৃত্যু হতে পারে।
মৃত সরকার টুডুর ছেলে লগেন টুডু জানান, প্রায় ২০ একর জমি নিয়ে তাদের দুই পরিবারের সঙ্গে জমিজমা নিয়ে কয়েকটি বাঙালি পরিবারের বিরোধ চলছে। এ নিয়ে স
bdnews24