২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ট্যাক্সিচালক নিহত

বিয়ের মাত্র ১৫ দিনের মাথায় ছিনতাইকারীর হাতে নিহত হয়েছেন ট্যাক্সিক্যাব চালক জাহিদুল ইসলাম আবু (২৮)। শনিবার রাত ৯টার দিকে রাজধানীর টিপু সুলতান রোডে তিনি ছিনতাইকারীদের কবলে পড়েন। টাকাপয়সা দিতে না চাওয়ায় ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2008, 07:16 PM

Updated : 26 Aug 2022, 01:57 PM

ঢাকা, জুন ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- বিয়ের মাত্র ১৫ দিনের মাথায় ছিনতাইকারীর হাতে নিহত হয়েছেন ট্যাক্সিক্যাব চালক জাহিদুল ইসলাম আবু (২৮)। শনিবার রাত ৯টার দিকে রাজধানীর টিপু সুলতান রোডে তিনি ছিনতাইকারীদের কবলে পড়েন। টাকাপয়সা দিতে না চাওয়ায় ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে। জাহিদুল যে ট্যাক্সিটি চালাতেন তার মালিক শাহীনুজ্জামান জানান, শনিবার শ্বশুরবাড়ি যাওয়ার জন্য ছুটি নেয় আবু। রাত ৯টার দিকে ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে। এই অবস্থাতেই আবু দৌড়ে পাশের একটি দোকানে ঢুকে আমাকে ফোন করে। তিনি বলেন, "আমি গুরুতর আহত আবুকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা জানায় সে মারা গেছে।" জাহিদুল জানান, গত ২৩ মে আবু বিয়ে করেন। থাকতেন মিরপুরের ৩০৭/১/বি সেনপাড়া পর্বতায়। গ্রামের বাড়ি শরীয়তপুরের নড়িয়া উপজেলায়। এ ব্যাপারে জিজ্ঞেস করা হলে সূত্রাপুর থানার উপপরিদর্শক রেজাউল করিম জানান, টিপু সুলতান রোডের ছাপড়া মসজিদের কাছে ছিনতাইয়ের ঘটনাটি ঘটেছে বলে আমরা শুনেছি। এখনও কোনও মামলা হয়নি। লাশ মর্গে রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এমএইচবি/০১০৫ ঘ.