২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে লাঠির আঘাতে যুবক নিহত

চায়ের দোকানে বাকি খাওয়া নিয়ে কথা কাটাকাটির জের ধরে মারামারিতে রাজধানীর যাত্রাবাড়ি এলাকায় শাহজাহান বিশ্বাস (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2008, 03:27 PM

Updated : 26 Aug 2022, 01:57 PM

ঢাকা, জুন ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চায়ের দোকানে বাকি খাওয়া নিয়ে কথা কাটাকাটির জের ধরে মারামারিতে রাজধানীর যাত্রাবাড়ি এলাকায় শাহজাহান বিশ্বাস (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ মো. শাহিন নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। যাত্রাবাড়ি থানার উপ-পরিদর্শক আব্দুল আজিজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার বিকেলে ধোলাই পাড় এলাকার একটি চায়ের দোকানে বাকি খাওয়া নিয়ে শাহজাহানের সঙ্গে শাহিনের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে শাহিন চ্যালা কাঠ দিয়ে শাহজাহানকে বেদম পিটুনি দেয়। এতে তিনি মাথা ও শরীরের বিভিন্ন অংশে আঘাত পান। সন্ধ্যায় গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার পথে শাহজাহানের মৃত্যু হয়। নিহত শাহজাহানের বাসা দক্ষিণ যাত্রাবাড়ীতে। তার লাশ ময়না তদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে রাখা হয়েছে। শাহিনের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/একেএম/এএল/জেকে/২১২০ ঘ.