২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনার হিয়ারিং এইড দ্রুত বদলানোর পরামর্শ মেডিকেল বোর্ডের

আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার কানে লাগানো শ্র"তি সহায়ক যন্ত্র (হিয়ারিং এইড) দ্রুত পরিবর্তন করার সুপারিশ করেছে মেডিকেল বোর্ড। মেডিকেল বোর্ডের প্রধান অধ্যাপক সৈয়দ মারুফ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, যন্ত্রটির প্রোগ্রামিং দেশের বাইরে থেকে করা এবং এর মেয়াদও শেষ হয়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2008, 03:47 PM

Updated : 26 Aug 2022, 01:56 PM

ঢাকা, জুন ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার কানে লাগানো শ্র"তি সহায়ক যন্ত্র (হিয়ারিং এইড) দ্রুত পরিবর্তন করার সুপারিশ করেছে মেডিকেল বোর্ড। মেডিকেল বোর্ডের প্রধান অধ্যাপক সৈয়দ মারুফ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, যন্ত্রটির প্রোগ্রামিং দেশের বাইরে থেকে করা এবং এর মেয়াদও শেষ হয়ে গেছে। এ কারণে যেখানে এই হিয়ারিং এইড পরিবর্তন সম্ভব, তেমন কোনো হাসপাতালে দ্রুত হাসিনার চিকিৎসার ব্যবস্থা করতে বলেছেন তারা। এদিকে শুক্রবার বিকেলে সংসদ ভবন এলাকার বিশেষ কারাগারে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্বাস্থ্যও পরীক্ষা করেছে মেডিকেল বোর্ড। চিকিৎসকরা সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের কার্যালয়ে এ সংক্রান্ত প্রতিবেদন জমা দিলেও তাতে কী বলা হয়েছে তা জানা যায়নি। হাসিনার স্বাস্থ্যপরীক্ষা প্রসঙ্গে অধ্যাপক মারুফ আলী শুক্রবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বৃহস্পতিবার রাতেই সরকারের কাছে প্রতিবেদনটি জমা দেওয়া হয়েছে।" প্রতিবেদনে কী উল্লেখ করা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, "শেখ হাসিনা মূলত কানের সমস্যায় ভুগছেন। তার কানে যে যন্ত্র লাগানো আছে তার প্রোগ্রামিং দেশের বাইরে থেকে করা। এছাড়া যন্ত্রটির মেয়াদও শেষ হয়ে গেছে। এ ধরনের যন্ত্র দেশের কোথাও সহজলভ্য কি না তা আমাদের জানা নেই।" হাসিনাকে দেশের বাইরে পাঠানোর জন্য প্রতিবেদনে সুপারিশ করা হয়েছে কি না