২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধরা পড়ছে না চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসীরা

চট্টগ্রামে চলমান বিশেষ অভিযানে এ পর্যন্ত দেড় হাজারের মত লোক আটক হলেও পুলিশের তালিকাভুক্ত জেলা ও শহরের শীর্ষ সন্ত্রাসীদের কাউকেই গ্রেপ্তার করা যায়নি। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, এদের বেশির ভাগ বিদেশে অবস্থান করায় তাদের ধরা সম্ভব হচ্ছে না। তবে দেশেই আত্মগোপনে আছে- এ রকম চিহ্নিত ও শীর্ষ সন্ত্রাসীদের ধরতে অভিযান জোরদার করা হচ্ছে। জানাচ্ছেন রুহুল আমিন রানা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2008, 03:43 PM

Updated : 26 Aug 2022, 01:56 PM

রুহুল আমিন রানা চট্টগ্রাম অফিস, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম চট্টগ্রাম, জুন ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে চলমান বিশেষ অভিযানে এ পর্যন্ত দেড় হাজারের মত লোক আটক হলেও পুলিশের তালিকাভুক্ত জেলা ও শহরের শীর্ষ সন্ত্রাসীদের কাউকেই গ্রেপ্তার করা যায়নি। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, এদের বেশির ভাগ বিদেশে অবস্থান করায় তাদের ধরা সম্ভব হচ্ছে না। তবে দেশেই আত্মগোপনে আছে- এ রকম চিহ্নিত ও শীর্ষ সন্ত্রাসীদের ধরতে অভিযান জোরদার করা হচ্ছে। জানাচ্ছেন রুহুল আমিন রানা। গত ২৮ মে থেকে শুক্রবার পর্যন্ত গত ১০ দিনে বিশেষ অভিযানে পুলিশ ও র‌্যাব প্রায় দেড় হাজার জনকে গ্রেপ্তার করেছে। এদের মধ্যে পরোয়ানাভুক্ত ও সাজাপ্রাপ্ত আসামি এবং সন্দেহভাজনদের সংখ্যাই বেশি। ভারী কোন আগ্নেয়াস্ত্রও উদ্ধার হয়নি। মাত্র কিছুসংখ্যক দেশি হালকা এলজি, বন্দুক ও রাইফেল উদ্ধার করেছে পুলিশ ও র‌্যাব। এ অভিযানে চট্টগ্রাম জেলা ও মহানগরীতে গড়ে প্রতিদিন দেড়'শ জন গ্রেপ্তার হচ্ছে। এরপরও তামিলের অপেক্ষায় রয়েছে প্রায় ১৪ হাজার পরোয়ানা। পুলিশের সা