২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে ৩ হাজার শ্রমিকের বিরুদ্ধে মামলা, এক সাংবাদিকও আসামি

সাভারের নরসিংহপুর এলাকায় মঙ্গলবার শ্রমিক বিক্ষোভ ও সড়ক অবরোধের ঘটনায় এক সাংবাদিকসহ তিন হাজার শ্রমিকের বিরুদ্ধে মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2008, 02:14 PM

Updated : 26 Aug 2022, 01:56 PM

সাভার, জুন ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারের নরসিংহপুর এলাকায় মঙ্গলবার শ্রমিক বিক্ষোভ ও সড়ক অবরোধের ঘটনায় এক সাংবাদিকসহ তিন হাজার শ্রমিকের বিরুদ্ধে মামলা হয়েছে। ট্রাকচাপায় শারমিন গ্র"পের একটি পোশাক কারখানার শ্রমিকের মৃত্যুর গুজবকে কেন্দ্র করে শ্রমিকরা মঙ্গলবার বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান ও গাড়ি ভাঙচুর করে। তাদের অবরোধের কারণে আবদুল্লাহপুর-ইপিজেড সড়কে গাড়ি চলাচল চার ঘণ্টা বন্ধ থাকে। আশুলিয়া থানার উপ-পরিদর্শক শফিউল আলম বুধবার জানান, মিথ্যা গুজব ছড়িয়ে শ্রমিকদের উসকে দিয়ে 'দাঙ্গা সৃষ্টির' মদদের অভিযোগে বেসরকারি টেলিভিশন ইটিভির সাভার প্রতিনিধি নাজমুল হুদাসহ তিন হাজার শ্রমিককে আসামি করে মঙ্গলবার রাতেই মামলা হয়েছে। থানার উপ-পরিদর্শক ওবায়দুল ইসলাম বাদী হয়ে এ মামলা করেন। মামলায় শ্রমিক মৃত্যুর গুজব ছড়ানোর দায় এক সাংবাদিকের উপর দেওয়া হলেও মঙ্গলবার সকালে বিক্ষোভ শুরুর পর আশুলিয়া থানার উপ-পরিদর্শক মাজহারুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ট্রাকচাপায় কারখানা শ্রমিক পারুলের 'মৃত্যু'র খবর নিশ্চিত করেছিলেন। তিনি জানান, ট্রাকচাপায় 'নিহত' রুপালি শারমিন গ্র"পের একটি গার্মেন্টসের অপারেটর ছিলেন। দুর্ঘটনায় তার বোন বিউটি ও আরেক শ্রমিকও আহত হন। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে। এরপর সন্ধ্যায় ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. নাজমুল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান রুপালি বেঁচে রয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার চিকিৎসা চলছে। মামলার অভিযোগ সম্পর্কে ইটিভির সাভার প্রতিনিধি নাজমুল হুদা বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পুলিশের উদ্ধৃতি দিয়েই আমি শ্রমিকের মৃত্যুর খবর প্রচার করেছিলাম। বিক্ষোভ উসকে দেওয়ার সঙ্গে আমার কোনো সংশ্লিষ্টতা নেই।" আশুলিয়া থানার উপ-পরিদর্শক শফিউল আলম জানান, শারমিন গ্র"পের পক্ষ থেকে ট্রাক চালক আবুল হোসেনকে আসামি করে আরেকটি মামলা হয়েছে। এছাড়া বিক্ষোভের সময় ভাংচুরের ঘটনায় সাতটি কারখানার পক্ষ থেকে আলাদাভাবে সাধারণ ডায়েরি করা হয়েছে। এদিকে, শারমিন গ্র"পের নির্বাহী পরিচালক নৌবাহিনীর অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন মোসলেম উদ্দিন জানান, আহত রুপালি এখন শঙ্কামুক্ত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএনডি/এমএইচবি/২০০৪ ঘ.