২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অরচার্ড প্লাজায় বিস্ফোরণে আহত আরেকজনের মৃত্যু

রাজধানীর নয়াপল্টনে অরচার্ড প্লাজা হোটেলে বিস্ফোরণে আহত আরেকজন হোটেল কর্মচারী বুধবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। তার নাম মো. কিরণ। বাড়ি নোয়াখালী। বাবার নাম মো. আবুল কাশেম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2008, 02:01 PM

Updated : 26 Aug 2022, 01:56 PM

ঢাকা, জুন ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর নয়াপল্টনে অরচার্ড প্লাজা হোটেলে বিস্ফোরণে আহত আরেকজন হোটেল কর্মচারী বুধবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। তার নাম মো. কিরণ। বাড়ি নোয়াখালী। বাবার নাম মো. আবুল কাশেম। ওই ঘটনায় আহত হোটেলের হাউজ কিপার আলী আজম আহমেদ সোমবার মারা যান। এ নিয়ে বিস্ফোরণের ঘটনায় দু'জনের মৃত্যু হল। প্রথম দফা বিস্ফোরণে গুরুতর আহত শ্রীলঙ্কার নাগরিক এ আর সামান তিলককে মোহাম্মপুরে সিটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে মঙ্গলবার থেকে কাজ শুরু করেছে পুলিশ ও তিতাস গ্যাস ট্র্যান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন অথরিটির দু'টি কমিটি। বুধবারও এই দুই কমিটির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশের তদন্ত কমিটির প্রধান ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার আব্দুস সালাম সাংবাদিকদের জানিয়েছেন, বুধবার তারা ঘটনাস্থল পরিদর্শন এবং ১৫জনকে জিজ্ঞাসাবাদ করেছেন। তবে এখন পর্যন্ত তারা বিষ্ফোরক জাতীয় কোনো দ্রব্যের আলামত পাননি। তিতাসের পরিচালক (অপারেশন) আমিনুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সংস্থার গঠিত তদন্ত কমিটির সদস্যরা বুধবারও ঘটনাস্থল পরিদর্শন এবং কয়েকজনের সঙ্গে কথা বলেছেন। একজন মহাব্যবস্থাকের নেতৃত্বে গঠিত এই কমিটি বৃহস্পতিবার অথবা শুক্রবার রির্পোট জমা দিতে পারেন বলে তিনি জানান। এই কমিটি এ গঠন করা হয় মঙ্গলবার। তিতাস গ্যাসের কমিটিকে দুই দিনের মধ্যে এবং পুলিশ কমিটিকে সাত দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। আমিনুর রহমান জানান, তিতাস গ্যাসের কমিটি সময় বাড়িয়ে নিতে পারে। অরচার্ড প্লাজায় গত রোববার রাতে দু'দফা বিস্ফোরণে প্রায় ৩০ জন আহত হন। রাত সোয়া ৯টার দিকে প্রথম এবং সাড়ে ১১টার দিকে দ্বিতীয় দফা বিস্ফোরণ ঘটে। এতে দমকল কর্মী, সাংবাদিক, পুলিশ ও র‌্যাব সদস্যসহ হোটেল কর্মচারীরা আহত হন। বিস্ফোরণের কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে শর্ট শার্কিট বা গ্যাস লিকেজ থেকে তা ঘটতে পারে বলে অনুমান করা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/প্রতিনিধি/এমএইচবি/১৯৫৩ ঘ.