২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাহাড়ে উদ্বেগ ঝুম-বিতর্কে

পাহাড়ের ঢালে জঙ্গল পুড়িয়ে জমিকে চাষের উপযোগী করা শেষ, এখন চলছে বীজ বপনের পালা। তিন পার্বত্য জেলার পাহাড়িদের জীবনের সঙ্গে নিবিড়ভাবে সম্পর্কিত এই ঝুম চাষের পক্ষে বিপক্ষে রয়েছে বিভিন্ন মত। অনেকে বলছেন, এই পদ্ধতির চাষের ফলে ঘটছে পরিবেশ বিপর্যয়। তবে পাহাড়িদের কাছে এখন পর্যন্ত ঝুম চাষই টিকে থাকার একমাত্র অবলম্বন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের খাগড়াছড়ি প্রতিনিধি চাই থোয়াই মারমাকে সঙ্গে নিয়ে পার্বত্য এলাকা ঘুরে জানাচ্ছেন সঞ্জয় দে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2008, 02:09 PM

Updated : 26 Aug 2022, 01:56 PM

সঞ্জয় দে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ঢাকা, জুন ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তিন পার্বত্য জেলার এখন চলছে ঝুম চাষের মৌসুম। পাহাড়ের ঢালে জঙ্গল পুড়িয়ে জমিকে চাষের উপযোগী করা শেষ, এখন চলছে বীজ বপনের পালা। পাহাড়ি জীবনের সঙ্গে নিবিড়ভাবে সম্পর্কিত এই ঝুম চাষের পক্ষে বিপক্ষে রয়েছে বিভিন্ন মত। অনেকে বলছেন, বর্ধিত জনসংখ্যার প্রেক্ষাপটে ঝুমের সীমিত ফসল প্রয়োজন মেটাতে পারছে না। কারো দাবি, এই পদ্ধতির চাষের ফলে ঘটে চলছে পরিবেশ বিপর্যয়। তবে পাহাড়িদের কাছে এখন পর্যন্ত ঝুম চাষই টিকে থাকার একমাত্র অবলম্বন। তাদের অনেকে উদ্বিগ্ন পাহাড়ে সম্ভাব্য পরিবর্তিত চাষ পদ্ধতি নিয়ে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের খাগড়াছড়ি প্রতিনিধি চাই থোয়াই মারমাকে সঙ্গে নিয়ে পার্বত্য এলাকা ঘুরে ঝুম বিতর্কের কথা জানাচ্ছেন সঞ্জয় দে। সূর্য পশ্চিমে হেলে পড়ার বেশ কিছুটা পর বাড়ি ফেরেন হেডম্যান লালখাংগা লুসাই। প্রতিবছর এপ্রিল-মে পেরিয়ে জুনের মাঝামাঝি পর্যন্ত দারুণ ব্যস্ততা রাঙামাটির প্রত্যন্ত সাজেক ইউনিয়নের রুইলি মৌজার এই হেডম্যানের। তার মৌজায় মিজো আর ত্রিপুরা মিলিয়ে ৩০টির মতো পরিবার। এদের সবাই এখন ব্যস্ত পাহাড়ের গায়ে ফসল বোনার কাজে। হেডম্যান লালখাংগার পরিবারও বাদ নেই। সকাল হতেই সবাই ছোটে আশপাশের পাহাড়ে, কিছুদিন আগে জঙ্গল পুড়িয়ে চাষ উপযোগী করা জমিতে তারা বুনে চলে পাঁচমিশালি ফসলের বীজ। ভারতের মিজরাম সীমান্তবর্তী সাজেক পাহাড়ের চূড়ায় সন্ধ্যার আলোআঁধারিতে হেডম্যান শোনান ঝুম চাষ পদ্ধতি। পাহাড়ের বাসিন্দারা চৈত্র মাসের শুরুতেই ঝুম চাষের প্রস্তুতি নিতে শুরু করে। লালখাংগা লুসাই বলেন, "মৌজার প্রতি পরিবারকে নির্দিষ্ট পাহাড় প্রথমেই ভাগ করে দেওয়া হয়। এরপর চৈত্রের মাঝামাঝিতে পাহাড়িরা আগুন লাগিয়ে জঙ্গল পরিষ্কার শুরু করে। পুড়ে যাওয়া গাছপালার ছাই জৈব সার হিসেবে উর্বর করে তোলে জমিকে। বৈশাখ বা জ্যৈষ্ঠে বৃষ্টি এলেই বীজ বপন শুরু করি আমরা।" দিঘীনালা থেকে মাচালং যাওয়ার পথে সড়কের দুপাশের পাহাড়ের বেশিরভাগই এখন ন্যাড়া হয়ে দাঁড়িয়ে। দু'পুরের কড়া রোদে পাহাড়িরা তাতে বুনছে ফসলের বীজ। কাজের ফাঁকে রাস্তার পাশে গাছের ছায়ায় সপরিবারে বিশ্রাম নিচ্ছিলেন সুনীল চাকমা। ঝুম চাষের পদ্ধতি সম্পর্কে তিনি জানান, পাহাড়ের ঢালে একেকটি গর্তে একসঙ্গে বিভিন্ন ধরনের ফসল ও সবজির বীজ বপন করা হয়। এর মধ্যে ধান, সিম, বরবটি, মারফা (শসা), ভুট্টা, কুমড়া, তিলসহ বিভিন্ন ফসল ও সবজির বীজ থাকে। তুলা, বাঁশসহ বিভিন্ন ধরনের গাছও লাগানো হয় সেখানে। পরে বছরের বিভিন্ন সময়ে ওই জমি থেকে পাওয়া যায় বিভিন্ন ফসল। ঝুমের জমি থেকে তাই বছরজুড়েই নিরাপত্তা পায় পাহাড়িরা। সাজেকের রুইলি মৌজার ভূবনজয়ী ত্রিপুরা বলেন, "সরকারের লোকজন এখন বলছে ঝুম বাদ দিয়ে পাহাড়ে ফলের বাগান করতে। কিন্তু আমাদের জীবনের সঙ্গে ঝুম মিশে আছে। কৃষি বিভাগের পরামর্শে আমাদের হেডম্যান ঝুমের জায়গায় কয়েক বছর আগে কমলার চারা লাগিয়েছে। এখন পর্যন্ত তাতে একটিও ফল ধরেনি।" পার্বত্য চট্টগ্রামের কৃষি বা বনবিভাগের কর্মকর্তারা বলছেন, ঝুমের জন্য পাহাড়ে আগুন দেওয়ায় সেখানে পরিবেশ বিপর্যয় ঘটছে। উজার হচ্ছে হাজার হাজার গাছপালা। একারণে ঝুমকে নিরুৎসাহিত করতে বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। পার্বত্য জেলার বিভিন্ন এলাকায় ঘুরলে চোখে পড়বে ঝুম চাষের 'ক্ষতিকর প্রভাব' সম্পর্কিত বনবিভাগের সাইনবোর্ড। ঝুম চাষে সংশ্লিষ্টদের 'সচেতন' করতে বিভিন্ন এলাকায় গ্র"পভিত্তিক আলোচনায় চালিয়ে যাচ্ছে বনবিভাগ। এ এলাকায় ঝুমের বিকল্প সম্পর্কে পাহাড়িদের আগ্রহী করতে উদ্যোগ রয়েছে কৃষি বিভাগেরও। কয়েকটি বেসরকারি উন্নয়ন সংস্থাও এ ক্ষেত্রে সহায়তা দিচ্ছে। খাগড়াছড়ির কৃষি স