২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাব্বির হত্যা: অসুস্থ তারেক হাজির না হওয়ায় শুনানি পিছিয়েছে

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমান অসুস্থতার জন্য হাজির না হওয়ায় বিশেষ আদালতে বসুন্ধরা গ্র"পের পরিচালক হুমায়ুন কবির সাব্বির হত্যা মামলার অভিযোগ গঠনের শুনানি আবার পিছিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2008, 09:10 AM

Updated : 26 Aug 2022, 01:56 PM

ঢাকা, জুন ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমান অসুস্থতার জন্য হাজির না হওয়ায় বিশেষ আদালতে বসুন্ধরা গ্র"পের পরিচালক হুমায়ুন কবির সাব্বির হত্যা মামলার অভিযোগ গঠনের শুনানি আবার পিছিয়েছে। মঙ্গলবার এর নতুন তারিখ নির্ধারিত হয়েছে ৯ জুন। সংসদ ভবনের বিশেষ আদালত-৩ এর বিচারক শাহেদ নুরউদ্দিন মামলার কার্যক্রম শুরু করলে রাষ্ট্রপক্ষের আইনজীবী সৈয়দ শামীম আহসান হাবিব বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি আসামী তারেক রহমানের মেডিকেল প্রতিবেদন উপস্থাপন করেন। ওই প্রতিবেদনে অসুস্থ তারেক রহমানকে দুই সপ্তাহ চলাফেরা না করার পরামর্শ দেওয়া হয়েছে। মঙ্গলবার মামলার আটক দুই আসামী ঘুষ গ্রহণের কথা স্বীকার করা সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও বসুন্ধরা গ্র"পের পরিচালক আবু সুফিয়ানকে আদালতে হাজির করা হয়। সাব্বির হত্যায় বসুন্ধরা গ্র"পের চেয়ারম্যান শাহ আলমের ছেলে সাফিয়াত সোবহান সানবীরের সংশ্লি