কিশোরগঞ্জ, জুন ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তদন্তে অবহেলা ও সময়মতো অভিযোগপত্র না দেওয়ায় সদর থানা পুলিশের উপ-পরিদর্শক লুৎফর রহমান ও আসাদুজ্জামনকে সোমবার সাময়িক বরখাস্ত করা হয়েছে।
কিশোরগঞ্জের পুলিশ সুপার মো. মিজানুর রহমান এ আদেশ দেন।
পুলিশ সুপার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিচারিক হাকিম আদালতে বিচারাধীন একাধিক মামলার তদন্ত কাজে গাফিলতি ও সময়মত অভিযোগপত্র দিতে ব্যর্থ হওয়ায় বিচারক আবু তাহের সাইদ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু মো. ফজলুল করিম এবং উপ-পরিদর্শক লুৎফর রহমান ও আসাদুজ্জামানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আদেশ দেন। এরপর তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় দুই উপ-পরিদর্শককে সাময়িক বরখাস্ত করা হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/জেকে/০০২০ ঘ.
bdnews24