২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংলাপ স্বল্প সময়ে কার্যকরভাবে শেষ হবে: হোসেন জিল্লুর

সংলাপ স্বল্পতম সময়ে কার্যকরভাবে শেষ হবে বলে আশা প্রকাশ করেছেন উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান। সোমবার দুপুরে সচিবালয়ে প্রবেশ পথে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2008, 08:54 AM

Updated : 26 Aug 2022, 01:55 PM

ঢাকা, জুন ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংলাপ স্বল্পতম সময়ে কার্যকরভাবে শেষ হবে বলে আশা প্রকাশ করেছেন উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান। সোমবার দুপুরে সচিবালয়ে প্রবেশ পথে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। সংলাপ জুন মাসে শেষ হবে কিনা জানতে চাইলে শিক্ষা উপদেষ্টা হোসেন জিল্লুর বলেন, "আশা করি দেরী হবে না। এটা স্বল্পতম সময়ে কিন্তু কার্যকরভাবে শেষ হবে।" প্রধান দুই দলকে সংলাপে নিয়ে আসতে সরকারের পদক্ষেপ জানতে চাইলে তিনি বলেন, "আমরা ধৈর্য ধরে আছি। পরিপূর্ণ আশাবাদী সব দল সংলাপে আসবে।" ধরপাকড় সংলাপকে ব্যাহত করবে কিনা জানতে চাইলে তিনি বলেন, "এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি ব্যাখ্যা দিয়েছে। এ বিষয়ে ভালো করে জেনে বলতে পারবো।" সংলাপের বিষয়ে দুই নেত্রীর মতামত জানার জন্য কোনো দূত পাঠানো হচ্ছে কিনা সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, "কোনো স্পেকুলেশনের কোনো উত্তর দিতে চাই না।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউএ/এমএআর/জিএনএ/১৪৪৭ ঘ.