২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টিন আত্মসাৎ মামলায় মঞ্জুর কাদেরের বিরুদ্ধে অভিযোগপত্র

ত্রাণের টিন আত্মসাতের মামলায় সিরাজগঞ্জ-৭ আসনের সাবেক সাংসদ ও বিএনপি নেতা অবসরপ্রাপ্ত মেজর মঞ্জুর কাদেরসহ ১২ জনের বিরুদ্ধে রোববার অভিযোগপত্র দিয়েছে দুর্নীতি দমন কমিশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2008, 05:35 PM

Updated : 26 Aug 2022, 01:55 PM

সিরাজগঞ্জ, জুন ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ত্রাণের টিন আত্মসাতের মামলায় সিরাজগঞ্জ-৭ আসনের সাবেক সাংসদ ও বিএনপি নেতা অবসরপ্রাপ্ত মেজর মঞ্জুর কাদেরসহ ১২ জনের বিরুদ্ধে রোববার অভিযোগপত্র দিয়েছে দুর্নীতি দমন কমিশন। কমিশনের সিরাজগঞ্জ কার্যালয়ের উপ-পরিচালক আব্দুল গফুর জেলার প্রধান বিচারিক হাকিম আদালতে এ অভিযোগপত্র দেন। অভিযুক্ত অপর ১১ জন হলেন- এনায়েতপুর থানা বিএনপি সভাপতি ও সোদিয়া চাঁদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিয়াকত আলী ও সদস্য আলেয়া বেগম, থানা সেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল খালেক, থানা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আ. রাজ্জাক, থানা যুবদল সভাপতি আতাউর রহমান, এনায়েতপুর কাপড়ের হাট প্রকল্পের প্রকৌশলী নিয়াজ উদ্দিন, হাট কমিটির সদস্য রেবেকা সুলতানা, আবু তালেব, শহিদুল ইসলাম, আব্দুল মতিন ও জনাব আলী। মামলার বিবরণে জানা যায়, ২০০৭ সালের ২৫ ফেব্র"য়ারি যৌথবাহিনী এনায়েতপুর কাপড়ের হাটে কয়েকটি তাঁতের আড়ত ঘরের চাল থেকে সরকারি ত্রাণের ৯০৫ পিস ঢেউটিন উদ্ধার করে। এনায়েতপুর থানার উপ-পরিদর্শক হাজিদুল হক ঘটনার দিন মঞ্জুর কাদেরসহ অভিযুক্ত ১২ জনের মধ্যে প্রথম ৬ জনের বিরুদ্ধে মামলা করেন। মামলাটি পরবর্তীতে দুর্নীতি দমন কমিশনের কাছে হস্তান্তর করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/জেকে/২৩২৮ ঘ.