২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাবেক মন্ত্রী তরিকুলকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর

সাবেক মন্ত্রী ও বিএনপি নেতা তরিকুল ইসলামকে যশোর কারাগার থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়েছে। রোববার বিকেলে বিশেষ নিরাপত্তায় তাকে যশোর থেকে ঢাকায় নিয়ে যাওয়া হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2008, 04:15 PM

Updated : 26 Aug 2022, 01:55 PM

যশোর, জুন ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক মন্ত্রী ও বিএনপি নেতা তরিকুল ইসলামকে যশোর কারাগার থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়েছে। রোববার বিকেলে বিশেষ নিরাপত্তায় তাকে যশোর থেকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। যশোর কারাগারের জেলার মোস্তাফিজুর রহগমান জানান, গত ১৩ মে তরিকুল ইসলামকে দুর্নীতি মামলায় আদালতে হাজিরা করার জন্য বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রিজন সেল থেকে যশোর কেন্দ্রীয় কারাগারে আনা হয়েছিল। তরিকুল ইসলাম কিডনির প্রদাহ, ডায়াবেটিস, বুকের সমস্যাসহ নানাবিধ রোগে ভুগছেন। তিনি জানান, গত শনিবার কারা কর্তৃপক্ষ যশোর জেনারেল হাসাপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে গেলে তাকে উন্নত চিকিৎসা দেওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। সেজন্যই তাকে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে স্থানান্তরের সিন্ধান্ত নেওয়া হয়। দুর্নীতি দমন কমিশনের করা মামলায় তরিকুল ইসলাম কারাগারে অন্তরীণ রয়েছেন। যশোরের বিশেষ আদালতে ওই মামলার সাক্ষ্যগ্রহণ চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২১০ ঘ.