২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে ট্রেনের ধাক্কায় দুই ছাত্র নিহত

শহরের কোর্ট স্টেশন এলাকায় রেললাইন পার হওয়ার সময় রোববার দুপুরে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই ছাত্র নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2008, 03:21 PM

Updated : 26 Aug 2022, 01:55 PM

রাজশাহী, জুন ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শহরের কোর্ট স্টেশন এলাকায় রেললাইন পার হওয়ার সময় রোববার দুপুরে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই ছাত্র নিহত হয়েছেন। নিহতরা হলেন- মহানগরীর বঙ্গবন্ধু ডিগ্রী কলেজের একাদশ শ্রেণীর ছাত্র ও নগরীর ছোট বনগ্রাম হাউজিং এলাকার মৃত আজহার আলীর ছেলে রবিন এবং শামসুর রহমান মিকো। রাজশাহী রেলওয়ে পুলিশের (জিআরপি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহবুদ্দিন জানান, মিকো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পাকা মায়ানগরের আতাউর রহমানের ছেলে। তবে তিনি কোন বিভাগ ও বর্ষের ছাত্র তা তিনি জানাতে পারেননি। জিআরপি উপ-পরিদর্শক জসিম উদ্দিন জানান, দুপুর দেড়টার দিকে মিকো ও রবিন মটরসাইকেলে রাজশাহী কোর্ট স্টেশনের পাশের একটি সরু রাস্তা দিয়ে রেললাইন পার হচ্ছিলেন। এ সময় রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জের রোহনপুরগামী একটি ট্রেনটি তাদের ধাক্কা দিলে দু'জনেই ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন। এ ব্যাপারে মামলা হয়নি বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৫৮ ঘ.