২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংসদ আসন সীমানা: শেষ হলো আপত্তি দাখিলের সময়

রোববার শেষ হলো সংসদীয় আসনের সীমানা পুননির্ধারণ সংক্রান্ত আপত্তি দাখিলের সময়সীমা। এ পর্যন্ত ৫১ টি সংসদীয় এলাকা থেকে প্রায় তিন হাজার আবেদন জমা পড়েছে। বাছাই শেষে আগামী ৮ জুন থেকে ২৫ জুন পর্যন্ত এ নিয়ে শুনানি চলবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2008, 11:29 AM

Updated : 26 Aug 2022, 01:55 PM

ঢাকা, জুন ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- রোববার শেষ হলো সংসদীয় আসনের সীমানা পুননির্ধারণ সংক্রান্ত আপত্তি দাখিলের সময়সীমা। এ পর্যন্ত ৫১ টি সংসদীয় এলাকা থেকে প্রায় তিন হাজার আবেদন জমা পড়েছে। বাছাই শেষে আগামী ৮ জুন থেকে ২৫ জুন পর্যন্ত এ নিয়ে শুনানি চলবে। রোববার নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান। রোববার বিকাল ৫ টা পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে জানিয়ে তিনি বলেন, "কীভাবে শুনানি হবে এবং কীভাবে আবেদনকারীদের ডাকা হবে আমরা সে বিষয়টি শিগগিরই নির্ধারণ করব। ৮ জুন থেকে ২৫ জুন পর্যন্ত শুনানি চলবে।" একটি আসনের একই বিষয়ে কয়েকশ' আবেদন জমা পড়েছে উল্লেখ করে নির্বাচন কমিশনার জানান, সব মিলিয়ে প্রায় ৩ হাজার আবেদন জমা পড়তে পারে। তবে বড় ধরনের রদবদল হয়েছে এমন আবেদনের সংখ্যা ৭/৮আসনের বেশি হবে না। উল্লেখ্য, গত ২৯ এপ্রিল ৩০০ সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ সংক্রান্ত খসড়া গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)। এতে ১৩৩ টি আসনের সীমানা পুনর্বিন্যাসের প্রস্তাব করা হয়। পুনর্বিন্যাসে দেখা যায়, ছোটখাটো পরিবর্তন হয়েছে ৩২টি আসনে, পুনর্গঠন করা হয়েছে ২০টি এবং অন্যান্য পরিবর্তন হয়েছে ৪২টি আসনে। এছাড়া একাধিক এলাকার সমন্বয়ে পুনর্নির্ধারিত আসনের সংখ্যা ৩৯টি। খসড়া গেজেট প্রকাশের সময় নির্বাচন কমিশন এ বিষয়ে আপত্তি থাকলে তা জানানোর জন্য ১ জুন পর্যন্ত সময় বেঁধে দেয়। এসময় সিইসি জানান, ২৫ জুনের মধ্যে আপত্তি মীমাংসা করে ৩০ জুনের মধ্যে সীমানা নির্ধারণ সংক্রান্ত চূড়ান্ত গেজেট প্রকাশ করা হবে। রোববার আদালতে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার 'অক্টোবরের মধ্যে নির্বাচন' দাবি প্রসঙ্গে জানতে চাইলে এম সাখাওয়াত হোসেন বলেন, "তিনি দাবি করতেই পারেন। রাজনীতিবিদরা অনেক কিছু বলতে পারেন। এ বিষয়ে আমার কোনো মন্তব্য নেই।" উপজেলা নির্বাচন অনুষ্ঠানে শতাধিক উপজেলায় প্রস্তুতি চলছে- এমন সংবাদের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, "ওয়েট এ্যান্ড সি" সারাদেশে ধরপাকড় বিষয়েও তিনি কোনো মন্তব্য করতে রাজি হন নি। এক প্রশ্নের জবাবে জাতীয় পরিচয়পত্রে 'যৎসামান্য' ভুলত্র"টির কথা স্বীকার করে এম সাখাওয়াত হোসেন বলেন, " ভোটার তালিকার সঙ্গে জাতীয় পরিচয়পত্রের কোনো সম্পর্ক নেই। ভোট দিতে জাতীয় পরিচয়পত্রের দরকারও নেই। এ মুহুর্তে জাতীয় পরিচয়পত্রের ত্র"টি সংশোধনের উদ্যোগ নিলে ভোটার তালিকার কার্যক্রম ব্যহত হবে। এজন্যে নির্বাচনের পরে সংশোধনের উদ্যোগ নেওয়া হবে।" উল্লেখ্য, গত ২৭ মে দেশের সম্ভাব্য ৮ কোটির ভোটারের ৯১ শতাংশ (প্রায় ৭ কোটি ২৮ লাখ) ভোটার নিবন্ধিত হয়েছে। এরমধ্যে ১ কোটি ২৮ লাখ ৭৭ হাজার ১৯৭ জনের জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি