২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডেপুটি অ্যাটর্নি জেনারেল আজিম খায়ের মান্নার পদত্যাগ

ডেপুটি অ্যাটর্নি জেনারেল এম এ আজিম খায়ের মান্না পদত্যাগ করেছেন। রোববার রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদের কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন আজিম খায়ের মান্না। 'ব্যক্তিগত কারণে' পদত্যাগ করেছেন বলে তিনি চিঠিতে উল্লেখ করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2008, 10:29 AM

Updated : 26 Aug 2022, 01:55 PM

ঢাকা, জুন, ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--ডেপুটি অ্যাটর্নি জেনারেল এম এ আজিম খায়ের মান্না পদত্যাগ করেছেন। রোববার রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদের কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন আজিম খায়ের মান্না। 'ব্যক্তিগত কারণে' পদত্যাগ করেছেন বলে তিনি চিঠিতে উল্লেখ করেছেন। অ্যাটর্নি জেনারেল অফিসের প্রশাসনিক কর্মকর্তা আবদুল কুদ্দুস সাংবাদিকদের জানান, ডেপুটি অ্যাটর্নি জেনারেল আজিম খায়ের সকাল সাড়ে ১০ টায় তার পদত্যাগপত্র জমা দেন। রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দেওয়ার জন্য বিশেষ বার্তা বাহকের মাধ্যমে এই পত্র আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। ২০০১ সালের ৩১ অক্টোবর আজিম খায়ের ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/আরএ/এসকে/