২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

একুশে টিভির 'হেড অফ নিউজ' এর পদত্যাগ

বেসরকারি টিভি চ্যানেল একুশে টিভির 'হেড অফ নিউজ' শাহ আলমগীর শনিবার পদত্যাগ করেছেন। বিকেলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "আজ দুপুরে চেয়ারম্যানের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছি। পদত্যাগপত্র গৃহীত হয়েছে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2008, 04:46 PM

Updated : 26 Aug 2022, 01:55 PM

ঢাকা, মে ৩১ (বিডিনিউচজ টোয়েন্টিফোর ডটকম)- বেসরকারি টিভি চ্যানেল একুশে টিভির 'হেড অফ নিউজ' শাহ আলমগীর শনিবার পদত্যাগ করেছেন। বিকেলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "আজ দুপুরে চেয়ারম্যানের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছি। পদত্যাগপত্র গৃহীত হয়েছে।" শাহ আলমগীর জানান, গত ১২ মে একুশে কর্তৃপক্ষ তাকে 'কারণ দার্শানোর চিঠি দিলেও পরে তা প্রত্যাহার করা হয়। এ জন্য পদত্যাগপত্রে কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। পদত্যাগপত্রে 'একুশে টিভিতে আর কাজ করা সম্ভব হচ্ছে না' লিখলেও এর কারণ সম্পর্কে তিনি বিস্তারিত কিছু বলেননি। শাহ আলমগীর ২০০৭ সালের ১ ফেব্র"য়ারি একুশে টিভির হেড অব নিউজ পদে যোগ দেন। এর আগে তিনি চ্যানেল আই এর 'চিফ অব নিউজ' পদে ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/জেকে/এমএইচবি/২২৩৯ ঘ.