২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে পুলিশের একশ চেকপোস্ট, পরিস্থিতি অনুযায়ী সংকেত

সন্ত্রাসবিরোধী অভিযানের অংশ হিসাবে রাজধানীর বিভিন্ন স্থানে শুক্রবার থেকে পুলিশের একশটি চেকপোস্ট বসেছে। পরিস্থিতি অনুযায়ী এসব চেকপোস্টে গ্রিন, অরেঞ্জ ও রেড- এই তিন ধরনের সতর্ক সংকেত জারির নিয়ম করা হয়েছে। কোন পদমর্যাদার পুলিশ কর্মকর্তা চেকপোস্টে দায়িত্ব পালন করবেন তা নির্ভর করবে সংকেতের ধরনের ওপর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2008, 04:25 PM

Updated : 26 Aug 2022, 01:55 PM

ঢাকা, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সন্ত্রাসবিরোধী অভিযানের অংশ হিসাবে রাজধানীর বিভিন্ন স্থানে শুক্রবার থেকে পুলিশের একশটি চেকপোস্ট বসেছে। পরিস্থিতি অনুযায়ী এসব চেকপোস্টে গ্রিন, অরেঞ্জ ও রেড- এই তিন ধরনের সতর্ক সংকেত জারির নিয়ম করা হয়েছে। কোন পদমর্যাদার পুলিশ কর্মকর্তা চেকপোস্টে দায়িত্ব পালন করবেন তা নির্ভর করবে সংকেতের ধরনের ওপর। শনিবার মিরপুরের পূর্ব আহমেদনগর এলাকায় কমিউনিটি পুলিশ ব্যবস্থার উদ্বোধন শেষে ঢাকা মহানগর পুলিশ কমিশনার মো. নাইম আহমেদ শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "চেকপোস্টে সংকেত ব্যবহার এবারই প্রথম। গ্রিন সিগনালে চেকপোস্টের দায়িত্বে থাকবেন সহকারি কমিশনার ও পরিদর্শক পদমর্যাদার পুলিশ কর্মকর্তারা। আর সিগনাল অরেঞ্জ হলে অতিরিক্ত পুলিশ কমিশনার পদমর্যাদার কর্মকর্তারা দায়িত্ব নেবেন।" তিনি জানান, সর্বোচ্চ সতর্কাবস্থার জন্য রেড সিগনাল। এই সংকেত জারি হলে উপ কমিশনার মর্যাদার কর্মকর্তারা চেকপোস্টের দায়িত্ব নেবেন। সন্ত্রাসী তৎপরতার ধরন বা পরিস্থিতির ওপর নির্ভর করে সংকেত দেয়া হবে বলে জানান তিনি। রাজধানীসহ সারা দেশে সন্ত্রাস দমন অভিযান চলছে জানিয়ে পুলিশ কমিশনার বলেন, "সা