২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিলুপ্তপ্রায় তিনশ'র বেশি উদ্ভিদ প্রজাতি

যথাযথ জরিপ না হওয়ায় দেশীয় উদ্ভিদের একটি বড় অংশের প্রকৃত তথ্য পাওয়া যাচ্ছে না। ন্যাশনাল হারবেরিয়ামের (বিএনএইচ) তথ্য অনুযায়ী শতাধিক উদ্ভিদকে বিলুপ্ত প্রায় বলা হলেও এ সংখ্যা তিন থেকে পাঁচশ' প্রজাতিতে পৌঁছবে বলে আশঙ্কা করছেন উদ্ভিদ বিশেষজ্ঞরা। আর এগুলোর সিংহভাগই বনজ উদ্ভিদ। বিস্তারিত জানাচ্ছেন মঈনুল হক চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2008, 11:45 AM

Updated : 26 Aug 2022, 01:55 PM

মঈনুল হক চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ঢাকা, মে ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যথাযথ জরিপ না হওয়ায় দেশীয় উদ্ভিদের একটি বড় অংশের প্রকৃত তথ্য পাওয়া যাচ্ছে না। ন্যাশনাল হারবেরিয়ামের (বিএনএইচ) তথ্য অনুযায়ী শতাধিক উদ্ভিদকে বিলুপ্ত প্রায় বলা হলেও এ সংখ্যা তিন থেকে পাঁচশ' প্রজাতিতে পৌঁছবে বলে আশঙ্কা করছেন উদ্ভিদ বিশেষজ্ঞরা। আর এগুলোর সিংহভাগই বনজ উদ্ভিদ। বিস্তারিত জানাচ্ছেন মঈনুল হক চৌধুরী। বিএনএইচ দেশের উদ্ভিদ সমীক্ষা, সংগ্রহ, সণাক্তকরণ, সংরক্ষণ ও গবেষণা সংক্রান্ত একমাত্র জাতীয় প্রতিষ্ঠান। এখানে রয়েছে এক লাখের বেশি উদ্ভিদের নমুনা। উদ্ভিদের শ্রেণীকরণ (ট্যাক্সোনমি) বিশেষজ্ঞ ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিদ্যা বিভাগের অধ্যাপক আবুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ন্যাশনাল হারবেরিয়ামের নথিপত্রে মাত্র এক শতাধিক উদ্ভিদ বিলুপ্তপ্রায় বলে উল্লেখ করা হলেও নিবিড় জরিপ হলে তা তিন থেকে পাঁচশ' প্রজাতিতে পৌঁছবে। বন অধিদপ্তরের ২০০৮ এর তথ্যানুযায়ী, বিলুপ্তপ্রায় উদ্ভিদ প্রজাতির মধ্যে রয়েছে- আমুর, বৈলাম, আগর, বান্দরহোলা, উলট চন্ডাল, আশফল, পিপুল, বাঁশপাতা, পেডুক, অশোক, উদাল, সিভিট, কুম্ভি, কাপুর প্রভৃতি। উচ্চ ফলনশীল ও যান্ত্রিক কৃষি প্রচলনের ফলে বহু প্রজাতি হারিয়ে যাচ্ছে বলেও মনে করে বন অধিদপ্তর। অধ্যাপক হাসান বলেন, "বন জঙ্গল, দুর্গ এলাকা ও প্রত্যন্ত অঞ্চলে জরিপের পাশপাশি এক্সটেনসিভ জরিপ করতে হবে। শুধু চোখের ধারণায় উদ্ভিদ প্রজাতির হিসাব করে প্রকৃত তথ্য পাওয়া যাবে না। ফলজ, ভেষজ ও শোভাবর্ধনকারী উদ্ভিদ প্রজাতি মানুষের চাষাবাদের কারণে তেমন বিলুপ্ত হয় না। কিন্তু বনজ প্রজাতি সবচেয়ে বেশি হুমকিগ্রস্ত।" দুর্যোগের পাশাপাশি জনসংখ্যা বৃদ্ধি, বন বিনাশ, পাহাড় কাটা, জুম চাষের বিস্তৃতি বিলুপ্তির প্রক্রিয়াকে র্দীর্ঘায়িত করছে বলেও মন্তব্য করেন তিনি। বাংলাদেশ ন্যাশনাল হারবেরিয়াম-এর পরিচালক ড. মাহবুবা হালিম বলেন, "আমাদের রেকর্ড অনুযায়ী উদ্ভিদ প্রজাতির ১০৬টি প্রজাতি বিলুপ্তপ্রায়। এরমধ্যে ১৫টি প্রজাতি রয়েছে যাদের বাংলাদেশ ছাড়া অন্যত্র দেখা যায় না। সপুষ্পক, শৈবাল, ফার্ণ প্রভৃতি পরিবারের প্রায় পাঁচ হাজারের বেশি প্রজাতির উদ্ভিদ রয়েছে।" তিনি বলেন, "বিদ্যমান বনাঞ্চল ও সংরক্ষিত এলাকার সঠিক ব্যবস্থাপনা ধরে রাখা এবং যে কোনো এলাকার জীববৈচিত্র্য সংরক্ষণে সচেতন থাকতে হবে।" উদ্ভিদবিজ্ঞানীদের মতে, বিদেশি গাছের কৃত্রিম বনায়নে প্রাকৃতিক বন নিশ্চিহ্ন হওয়ার সঙ্গে সঙ্গে হারিয়ে গেছে অসংখ্য ওষধি উদ্ভিদ ও অগণিত প্রাণবৈচিত্র্য। ভেষজ কাঁচামালে ভেজাল প্রবণতার কারণে এবং অকার্যকর ওষুধ সরবরাহের ফলে জনমানুষ এ শিল্পের প্রতি আস্থা হারিয়ে ফেলছে। এক্ষেত্রে সরকারকে কার্যকর ও বিজ্ঞান সম্মত উদ্যোগ নিতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিদ্যা বিভাগের শিক্ষক ভেষজবিদ ড. জসীম উদ্দিন সিলেট অঞ্চলে পরিচালিত গবেষণার কথা উল্লেখ করে জানান, ম্যালেরিয়া রোগের জন্য সাত প্রকার, জন্ডিস রোগের জন্য নয় প্রকার, ডায়রিয়া ও আমাশয় নিরাময়ে দশ প্রকারের ওষুধ ব্যবহৃত হয়। জরিপে দেখা গেছে, ম্যালেরিয়ায় কালোমেঘ, নিম, গোরা, পিপুল, বানধান ব্যবহৃত হয়। জন্ডিসে অপাং, উপাথলেঙ্গা, অরল, স্বর্ণলতা, বনজামির, মাটকিলা, কালোজাম প্রভৃতি এবং বাসক, আদামনি, চালতা, হারগাছা, অর্জুন, নিশিন্দা প্রভৃতি ডায়রিয়া ও আমাশয় নিরাময়ে ব্যবহৃত হচ্ছে। ন্যাশনাল হারবেরিয়ামের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মমতাজ মহল মির্জা জানান, হারবেরিয়ামের পক্ষ থেকে বিচ্ছিন্নভাবে জরিপ চালানো হয়। তৃণমূল পর্যায়েও এ কার্যক্রম নিবিড়ভাবে চালাতে হবে। এতে বিলুপ্তপ্রায় প্রজাতি চিহ্নিত ও সংগ্রহ করে টিস্যু কালচারের মাধ্যমে বংশ বিস্তারের মাধ্যমে তা সংরক্ষণে রাখা যাবে। সা