২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে থানাহাজত ভেঙে আসামির পলায়ন

লোডশেডিংয়ের সময় বৃহস্পতিবার গভীররাতে চন্দনাইশ থানাহাজত ভেঙে পালিয়ে গেছে নারী ও শিশু নির্যাতন মামলার এক আসামি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2008, 03:08 PM

Updated : 26 Aug 2022, 01:54 PM

চট্টগ্রাম, মে ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লোডশেডিংয়ের সময় বৃহস্পতিবার গভীররাতে চন্দনাইশ থানাহাজত ভেঙে পালিয়ে গেছে নারী ও শিশু নির্যাতন মামলার এক আসামি। পালিয়ে যাওয়া আসামি মো. সোলায়মানকে (২৫) ওইদিন দুপুরে উত্তর জোয়ারা গ্রাম থেকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি গ্রামের ইসহাক মিয়া ছেলে। চন্দনাইশের স্থানীয় সাংবাদিক আবু মহসিন পুলিশের উদ্ধৃতি দিয়ে জানান, দুপুরে সোলায়মানকে তার গ্রামের বাড়ি থেকে গ্রেপ্তারের পরে রাতে থানাহাজতে রাখা হয়। রাত দেড়টার পরে বিদ্যুৎ চলে গেলে তিনি হাজতখানার পেছনের দরজা ভেঙ্গে পালিয়ে যান। বিদ্যুৎ আসার পর হাজত ফাঁকা দেখে পুলিশ তার পালিয়ে যাওয়ার বিষয়টি টের পায় এবং তাকে ধরতে অভিযানে নামে। চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাফর আসামি পালিয়ের যাওয়ার সত্যতা স্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "হাজতখানাটি পুরনো হয়ে যাওয়ায় অন্ধকারের সুযোগে এর পেছনের দরজা ভেঙে আসামি পালিয়ে যেতে সক্ষম হয়।" এ ঘটনায় সে সময় দায়িত্বরত প্রহরী ও কর্তব্যরত কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় তদন্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এমএসবি/২১০১ ঘ.