২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নীলফামারীতে ঝড়ে দেড় শতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত

সদর ও জলঢাকা উপজেলার তিনটি গ্রামে বুধবার রাতে প্রচণ্ড ঝড়ে দেড় শতাধিক ঘরবাড়ি লণ্ডভণ্ড হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2008, 07:13 AM

Updated : 26 Aug 2022, 01:54 PM

নীলফামারী, মে ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সদর ও জলঢাকা উপজেলার তিনটি গ্রামে বুধবার রাতে প্রচণ্ড ঝড়ে দেড় শতাধিক ঘরবাড়ি লণ্ডভণ্ড হয়েছে। সদর উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া ঝড়ে চাপড়া সড়মজানী ইউনিয়নের বড় ডিংপাড়া ও ছোট ডিংপাড়া গ্রামের শতাধিক ও জলঢাকা উপজেলার গোলমুন্ডা ইউনিয়নের ভবনচুর গ্রামের ৫০টি ঘরবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান বিধ্বস্ত ও সহস্রাধিক গাছপালা উপড়ে পড়ে। রাত ৯টা থেকে আধঘণ্টা স্থায়ী ঝড়ে ডিংপাড়া গ্রামের রহমতের বাজার এলাকার ২০টি ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদুল হাসান জানান, জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ক্ষতিগ্রস্ত এলাকায় গেছেন। চাপড়া সড়মজানী ইউনিয়নের বড় ডিংপাড়া গ্রামের পেনকান্টুর ছেলে আল-আমিন বলেন, "রাত ৯টার দিকে হঠাৎ করে বাতাস বইতে থাকে। এরপর শুরু হয় বৃষ্টি। প্রচণ্ড বাতাসের কারণে ঘরে আর থাকতে পারিনি। বাবা-মা, স্ত্রী ও সন্তান নিয়ে পাশের বাড়িতে গিয়ে আশ্রয় নেই।" আল-আমিনদের তিনটি বাড়িই বিধ্বস্ত হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এসএনডি/১৩০৭ ঘ.