২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তোফায়েলের বিরুদ্ধে দুর্নীতির মামলা

অবৈধভাবে সম্পদের মালিক হওয়া ও সম্পত্তির তথ্য গোপনের অভিযোগে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদের বিরুদ্ধে বৃহস্পতিবার একটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। এতে তার স্ত্রী ও মেয়েকেও আসামি করা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন প্রদীপ চৌধুরী।বিস্তারিত জানাচ্ছেন প্রদীপ চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2008, 05:46 AM

Updated : 26 Aug 2022, 01:54 PM

ঢাকা, মে ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবৈধভাবে সম্পদের মালিক হওয়া ও সম্পত্তির তথ্য গোপনের অভিযোগে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদের বিরুদ্ধে বৃহস্পতিবার মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। তোফায়েলের স্ত্রী আনোয়ারা আহমেদ ও মেয়ে ডা. তাহলিমা আহমেদ জামানকেও এতে আসমি করা হয়েছে। সকাল সোয়া ১১টার দিকে কমিশনের উপপরিচালক গোলাম শাহরিয়ার চৌধুরী রমনা থানায় এ মামলা দায়ের করেন। আওয়ামী লীগ সরকারের সঙ্গে সংলাপে না যাওয়ার সিদ্ধান্ত জানানোর একদিন পর তোফায়েল আহমেদের বিরুদ্ধে এ মামলা দায়ের করা হলো। এ ব্যাপারে কমিশনের মহাপরিচালক (প্রশাসন) কর্নেল হানিফ ইকবালকে প্রশ্ন করা হলে তিনি সাংবাদিকদের বলেন, "এই মামলার সঙ্গে সংলাপের কোনো সম্পর্ক নেই। কখনো কখনো কিছু ঘটনা অন্য কোনো ঘটনার সঙ্গে মিলে যায়। এ ক্ষেত্রে কমিশনের কিছু করার নেই।" রমনা থানার উপপরিদর্শক আহসান হাবিব খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এজাহারে তোফায়েল আহমেদের বিরুদ্ধে অবৈধভাবে ২ কোটি ৪৪ লাখ ৭২ হাজার ৪১৭ টাকার সম্পত্তির মালিক হওয়ার এবং এক কোটি ৮৬ লাখ নয় হাজার টাকার সম্পত্তির তথ্য গোপনের অভিযোগ আনা হয়েছে। এ ব্যাপারে স্ত্রী ও মেয়ে তাকে সহযোগিতা করেছেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/জেকে/১৮৩৫ ঘ.