ঢাকা, ২৯ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- র্যাব ১১ ও কুমিল্লা কোতোয়ালী থানা পুলিশ বুধবার চাঁদপুরে অভিযান চালিয়ে ১৮ ভরি সোনা ও ১ লাখ ৭৭ হাজার টাকাসহ ৪ যুবককে আটক করেছে।
গ্রেপ্তারকৃতদের মধ্যে দ'ুজন গত ১৫ মে কুমিল্লার ছাতিপট্টি এলাকায় এক ডাকাতির ঘটনায় জড়িত বলে পুলিশ জানিয়েছে।
চাঁদপুর থানায় এক ব্রিফিংয়ে র্যাব ১১ এর এক কর্মকর্তা জানান, দিনভর অভিযান চালিয়ে র্যাব ও পুলিশ জুয়েল, শরীফ, নয়ন ও পিন্টু নামে নামে চারজনকে গ্রেপ্তার করে। এর মধ্যে জুয়েলের বাড়ি থেকে টাকা ও সোনা উদ্ধার করা হয়।
জুয়েল ও শরীফ ছাতিপট্টির জয়রাম জুয়েলার্সের মালিক রঞ্জিত বণিকের বাসায় ডাকাতিতে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে পুলিশ জানায়। ওই বাড়ি থেকে সেনার পোশাক পড়া ডাকাতরা ৬০ ভরি সোনা লুট করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসকে/০০১৪ঘ.
bdnews24