চট্টগ্রাম, মে ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সম্পদের হিসাব না দেওয়ার মামলায় চট্টগ্রামের সাবেক বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) ড. তপন কুমার দে এর বিরুদ্ধে বুধবার অভিযোগপত্র দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের চট্টগ্রামের উপ-পরিচালক ও মামলার তদন্তকারী কর্মকর্তা আবুল কালাম আজাদ চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিম আদালতে অভিযোগপত্র দেন।
গত বছরের ২৮ অক্টোবর দুর্নীতি দমন কমিশন থেকে ড. তপন কুমার দেকে সম্পত্তির হিসাব জমা দেওয়ার জন্য নোটিস দেওয়া হয়। ওই সময় চট্টগ্রাম নগরীর ষোলশহরে তার বাসভবনে এবং কুমিল্লা জেলার বড়
bdnews24