২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস বৃহস্পতিবার

আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস বৃহস্পতিবার। যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করার জন্য সশস্ত্রবাহিনী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এ বছর বাংলাদেশে দ্বিতীয়বারের মতো দিবসটি পালন করা হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2008, 02:27 PM

Updated : 26 Aug 2022, 01:54 PM

ঢাকা, মে ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস বৃহস্পতিবার। যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করার জন্য সশস্ত্রবাহিনী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এ বছর বাংলাদেশে দ্বিতীয়বারের মতো দিবসটি পালন করা হবে। জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে সংখ্যার দিক থেকে বাংলাদেশের অবস্থান প্রথম দিকে এবং এদেশের পুলিশ ও সেনাসহ সশস্ত্রবাহিনী সদস্যরা বিভিন্ন আন্তর্জাতিক মিশনে সুনামের সঙ্গে কাজ করছেন। আফ্রিকা, এশিয়া ও ক্যারিবীয় অঞ্চলে প্রায় ৩৫টি শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের প্রায় ৭০ হাজার সেনা ও পুলিশ সদস্য কর্মরত। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বৃহস্পতিবার সকাল ৬টায় 'শান্তিরক্ষী দৌড়' এর মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হবে। বিকেল ৩টায় বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে নিহত শান্তিরক্ষীদের নিকট আত্মীয় এবং অবসরপ্রাপ্ত আহত শান্তিরক্ষীদের এক সংবর্ধনার আয়োজন করা হয়েছে। প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডসহ অন্যান্য বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলো সংবর্ধনা অনুষ্ঠানটি বিকেল ৩টা থেকে সাড়ে চারটা পর্যন্ত সরাসরি স