২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সূত্রাপুরে বোমা ফাটিয়ে আড়াই লাখ টাকা ছিনতাই

রাজধানীর সূত্রাপুরে বুধবার দুপুরে সন্ত্রাসীরা বোমা ফাটিয়ে এক ব্যক্তির কাছ থেকে প্রায় আড়াই লাখ টাকা ছিনিয়ে নিয়েছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2008, 01:37 PM

Updated : 26 Aug 2022, 01:54 PM

ঢাকা, মে ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর সূত্রাপুরে বুধবার দুপুরে সন্ত্রাসীরা বোমা ফাটিয়ে এক ব্যক্তির কাছ থেকে প্রায় আড়াই লাখ টাকা ছিনিয়ে নিয়েছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। সূত্রাপুর থানার উপ-পরিদর্শক হুমায়ন কবীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুর আড়াইটার দিকে ৪/৫ জন সন্ত্রাসী নর্থবুকহল রোডে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে মোহাম্মদ আলী নামে এক ব্যক্তির পথরোধ করে। সন্ত্রাসীরা সেখানে কয়েকটি ককটেল ফাটিয়ে মোহাম্মদ আলীর কাছ থেকে একটি ব্যাগ ছিনিয়ে নেয়। ওই ব্যাগে প্রায় আড়াই লাখ টাকা ছিল বলে আলী পুলিশকে জানিয়েছে। হুমায়ন কবীর জানান, আলী আদা-রসুনের একটি পাইকারী সরবরাহ প্রতিষ্ঠানের কর্মচারী। তিনি শ্যামবাজার এলাকার খুচরা দোকানগুলো থেকে টাকা আদায় করে ইসলামী ব্যাংকের সদরঘাট শাখায় জমা দিতে যাচ্ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএস/এএল/এমআই/১৯৩০ ঘ.