২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আওয়ামী লীগের সাবেক সাংসদ আতিউর রহমানের বিরুদ্ধে দুদকের মামলা

শেরপুর -১ (সদর) আসনের সাবেক সাংসদ ও জেলা আওয়ামী লীগ সভাপতি মো. আতিউর রহমান আতিকের বিরুদ্ধে আয় বর্হিভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপন করার অভিযোগে মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2008, 04:14 PM

Updated : 26 Aug 2022, 01:54 PM

শেরপুর, মে ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেরপুর -১ (সদর) আসনের সাবেক সাংসদ ও জেলা আওয়ামী লীগ সভাপতি মো. আতিউর রহমান আতিকের বিরুদ্ধে আয় বর্হিভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপন করার অভিযোগে মামলা হয়েছে। দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা টাঙ্গাইলের সহকারী পরিচালক গাজী শামছুল ইসলাম মঙ্গলবার ঢাকার রমনা থানায় মামলাটি (নম্বর-৬১) করেন। দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা টাঙ্গাইলের উপ পরিচালক মাহমুদ হাসান জানান, সাবেক সাংসদ মো. আতিউর রহমান আতিক মোট ১ কোটি ২৩ লাখ ২০ হাজার ৯২৩ টাকার সম্পদের হিসাব দুর্নীতি দমন কমিশনে দাখিল করেন। দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধানে তার ৪৬ লাখ ৪৪ হাজার ৮০২ টাকার সম্পদ জ্ঞাত আয় বহির্ভূত বলে প্রমাণ পাওয়া গেছে। এছাড়া তিনি ৮ লাখ ৮৫ হাজার ৬১২ টাকা মূল্যের শুল্ক মুক্ত গাড়ির তথ্যও গোপন করেছেন। এ সব অভিযোগে সাবেক সাংসদ আতিকের বিরুদ্ধে দুর্নীতি দমন আইন- ২০০৪ এর ২৬(২) ও ২৭(১) এবং জরুরি বিধিমালা- ২০০৭ এর ১৫ ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২০৯ ঘ.