ঢাকা, মে ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- ঘূর্ণিঝড় 'নার্গিস'-পরবর্তী পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে রোহিঙ্গা শরণার্থী সংকট নিরসনের নতুন সুযোগ তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার (ইউএনএইচসিআর) অ্যান্টোনিও গুতেরেস।
তবে রোহিঙ্গাদের ফেরত পাঠাবার জন্য মায়ানমারের অভ্যন্তরীণ পরিস্থিতির উন্নতির প্রয়োজন রয়েছে বলে অভিমত দিয়েছেন তিনি।
মঙ্গলবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র উপদেষ্টা ড. ইফতেখার আহমেদ চৌধুরির সঙ্গে বৈঠকের পরে ইউএনএইচসিআর প্রধান সাংবাদিকদের এ কথা বলেন।
তিনি বলেন, "মিয়ানমার ও আন্তর্জাতিক স
bdnews24