২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইনের আলোকে বিচার করতে হবে বিচারপতিদের: প্রধান বিচারপতি

বিদায়ী প্রধান বিচারপতি মোঃ রুহুল আমিন বলেছেন, বিচারপতিকে তার বিচারিক দায়িত্ব আইনের আলোকে পালন করতে হবে। সোমবার সুপ্রিম কোর্টের জাজেজ লাউঞ্জে দি সুপ্রিম কোর্ট অব বাংলাদেশ (আপিল্যাট ডিভিশন) রুলস, ১৯৮৮ এর সংশোধনীর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে তিনি বিচারপতিদের উদ্দেশ্যে এ কথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2008, 11:40 AM

Updated : 26 Aug 2022, 01:53 PM

ঢাকা, মে ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--বিদায়ী প্রধান বিচারপতি মোঃ রুহুল আমিন বলেছেন, বিচারপতিকে তার বিচারিক দায়িত্ব আইনের আলোকে পালন করতে হবে। সোমবার সুপ্রিম কোর্টের জাজেজ লাউঞ্জে দি সুপ্রিম কোর্ট অব বাংলাদেশ (আপিল্যাট ডিভিশন) রুলস, ১৯৮৮ এর সংশোধনীর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে তিনি বিচারপতিদের উদ্দেশ্যে এ কথা বলেন। নব নিযুক্ত প্রধান বিচারপতি এমএম রুহুল আমীনকে অভিনন্দন জানিয়ে বিদায়ী প্রধান বিচারপতি বলেন, "নতুনকে সব সময় স্বাগত জানাতে হয়।" তিনি বলেন, "সব কিছুর একটা সমাপ্তি আছে। কোন অফিসের দায়িত্ব পালন করলে তার একটা শেষ আছে। বাস্তবতাকে হিসাবে মেনে নিতে হবে।" আপিল বিভাগ রুলসের সংশোধনী নিয়ে মোঃ রুহুল আমিন বলেন, কোন আইন বা রুলসের কালের বিবর্তনে সময়োপযোগী করতে হয়। আনতে হয় প্রয়োজনীয় সংশোধনী। তিনি বলেন, আপিল বিভাগ রুলস ১৯৮৮ সালে প্রণয়ন করা হয়েছিল। এর পরে এই রুলসের কোন সংশোধনী আনা হয়নি। ২০০৮ সালে এসে এই রুলসের সংশোধনীর প্রয়োজন। রুলসে কী কী সংশোধনী আনা হয়েছে এর জবাবে বিদায়ী প্রধান বিচারপতি বলেন, আপিল বিভাগের আইনজীবী ও সিনিয়র আইনজীবী হিসাবে তালিকাভুক্তির ফি এই সংশোধনীতে বাড়ানো হয়েছে। এছাড়া আরও কিছু সংশোধনী আনা হয়েছে। অনুষ্ঠানে নবনিযুক্ত প্রধান বিচারপতি এমএম রুহুল আমীনসহ আপিল বিভাগের বিচারপতি ও সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/জিএনএ/১৭৩৬ ঘ.