২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় আগ্নেয়াস্ত্রসহ দুই ভাই গ্রেপ্তার

খূলনার কয়রা উপজেলার সুড়িখালী বাজারের একটি ওষুধের দোকান থেকে সোমবার সকালে একটি বিদেশি একনলা বন্দুকসহ দুই সহোদরকে আটক করেছে উপকূলরক্ষী বাহিনী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2008, 10:09 AM

Updated : 26 Aug 2022, 01:53 PM

বাগেরহাট, মে ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খূলনার কয়রা উপজেলার সুড়িখালী বাজারের একটি ওষুধের দোকান থেকে সোমবার সকালে একটি বিদেশি একনলা বন্দুকসহ দুই সহোদরকে আটক করেছে উপকূলরক্ষী বাহিনী। আটককৃতরা হলেন- কয়রা উপজেলার সুড়িখালী গ্রামের নিরঞ্জন বৈরাগীর ছেলে কৃষ্ণপদ বৈরাগী (৩২) ও রাজেন্দ্র বৈরাগী (৩৮)। দুপুরে আগ্নেয়াস্ত্রসহ আটককৃত দুজনকে কয়রা থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় কয়রা থানায় অস্ত্র আইনে একটি মামলা হয়েছে। মংলার উপকূলরক্ষী বাহিনীর (কোস্টগার্ড) কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার রবিউল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপকূলরক্ষী বাহিনীর সদস্যরা সুড়িখালী বাজারের অপু ফার্মেসিতে অভিযান চালিয়ে একটি বিদেশি একনলা বন্দুক উদ্ধার করে। এ সময়ে ফার্মেসিতে থাকা দুই ভাইকে আটক করা হয়। তিনি আরও জানান, আটককৃতরা জিজ্ঞাসাবাদে বলেছেন তাদের ছোট ভাই অলোক বৈরাগী কয়রা থানা পুলিশের তালিকাভূক্ত সন্ত্রাসী। এ অবৈধ আগ্নেয়াস্ত্রটি তার হতে পারে। অলোক বৈরাগীকে পাওয়া যায়নি বলে উপকূলরক্ষী বাহিনীর কর্মকর্তা জানিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৫৪৩ ঘ.