ঢাকা, মে ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ বলেছেন, নির্যাতিত নারীর জয়গান গেয়েছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। তিনি গণমানুষের কবি হয়ে ছিলেন এবং এখনও আছেন।
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১০৯তম জন্মবার্ষিকী উদযাপনে রোববার সকালে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধান উপদেষ্টা এ কথা বলেন।
ফখরুদ্দীন আহমদ বলেন, "নজরুলের প্রাসঙ্গিকতা বিস্ময়কর; যুগে যুগে নির্যাতিত নারীর জয়গান গেয়েছেন নজরুল। সভ্যতার জয়যাত্রা হবে নর-নারীর সমাধিকারের ভিত্তিতে ও সম্মিলিত প্রয়াসে। তিনি গেয়েছেন- নর বাহে হাল, নারী বহে জল, সেই জল-মাটি মিশে ফসল হইয়া ফলিয়া উঠিল, সোনালী ধানের শীষ।"
প্রধান উপদেষ্টা কবির জন্মদিনে নজরুল পরিবারের সদস্য এবং দেশে-বিদেশে নজরুল অনুরাগী, কবি, সাহিত্যিক, গবেষক, মানবতাবাদী ও বুদ্ধিজীবীদের শুভেচ্ছা জানিয়ে বলেন, "ভৌগলিক ব্যবধান অতিক্রম করে পৃথিবীর সংগ্রামী মানুষের হৃদয়ে নজরুলের চিরস্থায়ী অধিষ্ঠান। তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো তাই শুধু বাঙালির মধ্যেই সীমাবদ্ধ নয়। বিশ্বজোড়া তার অনুরণন।"
তিনি বলেন, "কাজী নজরুল ইসলাম বাংলা ভাষা ও সাহিত্যে নতুন যুগের সূচনা করেছেন। বিদেশি শব্দের ব্যবহার তার লেখাকে করেছে সমৃদ্ধ। বাংলা গানের ক্ষেত্রেও তিনি রেখেছেন বৈপ্লবিক পরিবর্তন।"
"কবি কীর্তন যেমন লিখেছেন, ইসলামী সঙ্গীতেও পারদর্শিতা দেখিয়েছেন। একইসঙ্গে তিনি ছিলেন সফল সাংবাদিক, সম্পাদক, নাট্যকার, চলচ্চিত্রকার, অভিনেতা ও সুরকার। তার সময়কার সব আন্দোলনেও তার অংশগ্রহণ ছিল।"
ফখরুদ্দীন আহমদ বলেন, "নজরুল তারুণ্যেরও জয়গান গেয়েছেন। ঘুনে ধরা সমাজের মধ্যেও মঙ্গল প্রত্যাশা করেছেন, শুনিয়েছেন আশার বাণী।"
তিনি বলেন, "বিস্ময়কর বহুমূখী অনন্যসাধারণ প্রতিভার অধিকারী নজরুল এখনও সম্পূর্ণভাবে আবিষ্কৃত হননি। দেশে-বিদেশে তাকে নিয়ে, তার সৃষ্টিকর্ম নিয়ে অনেক গবেষক কাজ করছেন।"
প্রধান উপদেষ্টা জানান, বাংলা একাডেমী স
bdnews24