২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোলায় ট্রলার ছিনতাই, জলদস্যুদের হামলায় ১৩ জেলে আহত

মেঘনার বয়ার চর ও চর মোজাম্মেল এলাকায় শনিবার ৮টি মাছ ধরার ট্রলার ছিনতাই করেছে জলদস্যুরা। এ সময় জলদস্যুদের হামলায় ২৪ জেলে আহত হন। তারা জেলেদের নদীতে নিক্ষেপ করে চলে যায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2008, 03:57 PM

Updated : 26 Aug 2022, 01:53 PM

ভোলা, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মেঘনার বয়ার চর ও চর মোজাম্মেল এলাকায় শনিবার ৮টি মাছ ধরার ট্রলার ছিনতাই করেছে জলদস্যুরা। এ সময় জলদস্যুদের হামলায় ২৪ জেলে আহত হন। তারা জেলেদের নদীতে নিক্ষেপ করে চলে যায়। আহত জেলেদের মধ্যে কয়েকজন হলেন- কালু, কবির, রুহুল আমিন, নাসির, আল আমিন মাঝি, ফয়েজ মাঝি ও কাঞ্চন মাঝি। এরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। ট্রলার মালিক তজুমুদ্দিনের ফিরোজ মাঝি ও চর জহিরউদ্দিনের কামাল মাঝি জানান, টাইগার বাহিনীর জলদস্যুরা ফোনে তাদের জানিয়েছে- ট্রলারগুলো ফেরত পেতে হলে প্রতি ট্রলারের জন্য ৩০ হাজার টাকা করে দিতে হবে। তজুমুদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তারা মেঘনায় ট্রলার ডাকাতির খবর শুনেছেন। তবে কেউ এখনও কোনো অভিযোগ করেনি। থানা পুলিশ রোববার অভিযানে নামবে বলে জানান তিনি। তজুমুদ্দিন কোস্টগার্ডের কর্মকর্তা মোশাররফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ট্রলার ডাকাতির খবর শুনে মেঘনায় তাদের টহল জারদার করা হয়েছে। তারা নৌ ডাকাতদের গ্রেপ্তারের জন্য অভিযানে নেমেছে বলেও জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১৪২ ঘ.