ঢাকা, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তেজগাঁও বিমানবন্দরের ভেতর দিয়ে রোকেয়া সরণি ও বিমানবন্দর সড়ক সংযোগকারী রাস্তাটির কাজ শুরু হচ্ছে আগামী সপ্তাহে। ঢাকায় পূর্ব থেকে পশ্চিমে সবচেয়ে বড় সংযোগ সড়কের অংশ হবে এ রাস্তাটি। এ প্রকল্পের পুরো কাজ শেষ হবে আগামী ডিসেম্বরে।
স্থানীয় সরকার উপদেষ্টা আনোয়ারুল ইকবাল শনিবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন। উপদেষ্টার দাবি, এ প্রকল্পের কাজ শেষ হলে ঢাকা শহরের যানজট অনেক কমবে।
আনোয়ারুল ইকবাল বলেন, "বিমানবন্দর সড়ক-রোকেয়া সরণি সংযোগ সড়ক চালু হওয়ার পর শ্যামলী রিং রোড থেকে চট্টগ্রাম সড়ক পর্যন্ত সংযোগ স্থাপিত হবে। এর ফলে বিজয় সরণী ও বিমানবন্দর সড়কের ওপর চাপ কমবে এবং ঢাকা শহরের যানজটও অনেক কমে আসবে।"
উপদেষ্টা জানান, প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ আগামী শনিবার এই প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
তেজগাঁও বিমানবন্দরে অনুষ্ঠিত ওই সংবাদ সম্মেলনে জানানো হয়, দুই দশমিক ছয় কিলোমিটার দৈর্ঘ্যরে এই সংযোগ সড়কটি প্রধান উপদেষ্টার কার্যালয়ের উল্টোদিকের ত্রাণ ভাণ্ডারের পাশ থেকে শুরু হয়ে আগারগাঁও পর্যন্ত যাবে। চার লেনের দ্বিমুখী এই রাস্তা দিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ের উল্টো পাশ এবং আগারগাঁও ক্রসিং ছাড়াও চীন মৈত্রী সম্মেলনের পাশ দিয়ে ঢোকা ও বের হওয়া যাবে।
এ প্রকল্পের আওতায় সড়কটি ঢাকার পূর্বাঞ্চল থেকে তেজগাঁও শিল্পাঞ্চল-হাতিরঝিল-রামপুরা সড়ক হয়ে চট্টগ্রাম সড়ক পর্যন্ত বিস্তৃত হবে। ২৪ কোটি ৯২ লাখ টাকা ব্যয়ের এই প্রকল্প বাস্তবায়ন হবে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে। প্রকল্প বাস্তবায়ন করবে ঢাকা সিটি কর্পোরেশন। নির্মাণের দায়িত্বে থাকছে সেনাবাহিনীর ১৬ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্যাটালিয়ন ( স্পেশাল ওয়ার্কস অর্গানাইজেশন )।
প্রকল্পের পরামর্শক বুয়েটের অধ্যাপক মো. সামছুল হক বলেন, "ঢাকা শহরের পুর্ব থেকে পশ্চিমের সবচেয়ে বড় সংযোগ সড়ক হবে এটা। এখন মিরপুর, মোহাম্মদপুর, কল্যাণপুর, শ্যামলীসহ পূর্ব দিক থেকে চট্টগ্রাম মহাসড়কে যেতে হলে মতিঝিল, মৌচাক, রামপুরা হয়ে যেতে হয়। কিন্তু এ সড়ক এবং র্যাংগস ভবন ভেঙে রাস্তা তৈরির পর তেজগাঁও শিল্পাঞ্চল
bdnews24