২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে স্বামী-স্ত্রী এসিডে দগ্ধ

কচুয়া উপজেলার বিতারা ইউনিয়নের মাঝিগাছা গ্রামে শুক্রবার গভীর রাতে দুর্বৃত্তদের ছোঁড়া এসিডে দগ্ধ হয়েছেন খলিলুর রহমান (৫৪) ও তার স্ত্রী রেহেনা আক্তার (৩৯)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2008, 10:40 AM

Updated : 26 Aug 2022, 01:53 PM

চাঁদপুর, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কচুয়া উপজেলার বিতারা ইউনিয়নের মাঝিগাছা গ্রামে শুক্রবার গভীর রাতে দুর্বৃত্তদের ছোঁড়া এসিডে দগ্ধ হয়েছেন খলিলুর রহমান (৫৪) ও তার স্ত্রী রেহেনা আক্তার (৩৯)। আহতদের প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে শনিবার দুপুরে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. মীর আব্দুল্লাহ জানান, এসিডে খলিলুরের ডান হাত এবং রেহেনার ডান চোখ, মুখমণ্ডল ও বুক ঝলসে গেছে। রেহেনার ডান চোখটি নষ্ট হয়ে যেতে পারে। কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, "খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। তবে এ ঘটনায় এখনও কেউ গ্রেপ্তার হয়নি।" তিনি জানান, অতিরিক্ত পুলিশ সুপার মীর আশরাফ আহতদের সঙ্গে দেখা করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমএসবি/১৬৩২ ঘ.