২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিউটেনিস আবার ঢাকায়

যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত প্যাট্রিসিয়া এ বিউটেনিস বৃহস্পতিবার ফের ঢাকায় এসেছেন। তার এ আসাকে 'ব্যক্তিগত সফর' হিসেবে উল্লেখ করেছেন যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2008, 03:19 PM

Updated : 26 Aug 2022, 01:52 PM

ঢাকা, মে ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত প্যাট্রিসিয়া এ বিউটেনিস বৃহস্পতিবার ফের ঢাকায় এসেছেন। তার এ আসাকে 'ব্যক্তিগত সফর' হিসেবে উল্লেখ করেছেন যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা। আমেরিকান সেন্টারের পরিচালক এমি ভ্র্যাম্পাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "তিনি (বিউটিনিস) ব্যক্তিগত সফরে ঢাকা এসেছেন।" ২০০৭ সালে ঢাকায় দায়িত্ব পালনের মেয়াদ শেষে ফিরে যাওয়ার পর বাংলাদেশে এটি তার দ্বিতীয় সফর। এর আগে গত ১ মার্চ তিনি বাংলাদেশে এসেছিলেন। বিউটেনিস ২০০৬ সালের ১৬ এপ্রিল ঢাকায় রাষ্ট্রদূতের দায়িত্ব নেন। বর্তমানে তিনি ইরাকে যুক্তরাষ্ট্র দূতাবাসের ডেপুটি চিফ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/টিএইচ/এমএইচবি/২১১০ ঘ.