ঢাকা, মে ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর গুলশানে বুধবার মো. মাখন খান (২৪) ও আনোয়ার সাদাত রাসেল (২৫) নামে দুই যুবককে পিটিয়ে হত্যা করেছে অজ্ঞাত পরিচয় সন্ত্রাসীরা।
একই ঘটনায় আহত মো. হায়দার (২৫) পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।
হতাহতদের সবার কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায়। তারা সবাই পূর্বপরিচিত। তাদের স্বজনরা অভিযোগ করেছে, করিমগঞ্জের একটি ঘাটের ইজারাকে কেন্দ্র করে বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।
নিহত রাসেলের ভগ্নিপতি সরোয়ার ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাসেলের বাবা আসাদুজ্জামান (সোনা মিয়া) করিমগঞ্জের জাফরাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান। করিমগঞ্জের চামড়াবন্দর ঘাটের ইজারা নিয়ে স্থানীয় কিছু লোকের সঙ্গে দীর্ঘদিন ধরে তার বিরোধ চলছিল। এ ব্যাপারে রাসেলের পরিবারের পক্ষ থেকে স
bdnews24