২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীতে সাবেক আনসার কমান্ডারের গলাকাটা লাশ উদ্ধার

বেলাব উপজেলার একটি গ্রামের ধান ক্ষেত থেকে বৃহস্পতিবার সকালে সাবেক আনসার ভিডিপি কমান্ডার ও ইউপি সদস্য আব্দুল আলীমের (৭০) গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2008, 11:51 AM

Updated : 26 Aug 2022, 01:52 PM

নরসিংদী, মে ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেলাব উপজেলার একটি গ্রামের ধান ক্ষেত থেকে বৃহস্পতিবার সকালে সাবেক আনসার ভিডিপি কমান্ডার ও ইউপি সদস্য আব্দুল আলীমের (৭০) গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। বেলাব থানার উপ-পরিদর্শক (এসআই) গোলাম কবির জানান, উপজেলার নারায়ণপুর ইউনিয়নের রহিমের কান্দি গ্রামে একটি ধান ক্ষেতে বস্তাভর্তি লাশটি দেখতে পেয়ে লোকজন থানায় খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল পাঠিয়েছে। নিহত আব্দুল আলীমের বাড়ি রহিমের কান্দি গ্রামে। তিনি নারায়ণপুর ইউনিয়নের আনসার ভিডিপি দলের কমান্ডার ও ইউনিয়ন পরিষদের সদস্য ছিলেন। নারায়ণপুর ইউপি চেয়ারম্যান মোসলেহ উদ্দিন খান সেন্টু ঘটনায় জড়িতদের বিরুদ্ধে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭৪৭ ঘ.