২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনার বিরুদ্ধে বিদ্যুৎ কেন্দ্র মামলায় বাদীর জেরা অব্যাহত

ভাসমান বিদ্যুৎ কেন্দ্র দুর্নীতি মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে বাদীর জেরা অব্যাহত রয়েছে। বুধবারের ধারাবাহিকতায় বৃহস্পতিবারও মামলার বাদী দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক এম এম শাব্বির হাসানকে আসামি পক্ষের আইনজীবীরা প্রায় দুই ঘণ্টা সময় জেরা করেন। আগামী ২৫ মে পুনরায় বাদীকে জেরা করা হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2008, 07:55 AM

Updated : 26 Aug 2022, 01:52 PM

ঢাকা, মে ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভাসমান বিদ্যুৎ কেন্দ্র দুর্নীতি মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে বাদীর জেরা অব্যাহত রয়েছে। বুধবারের ধারাবাহিকতায় বৃহস্পতিবারও মামলার বাদী দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক এম এম শাব্বির হাসানকে আসামি পক্ষের আইনজীবীরা প্রায় দুই ঘণ্টা সময় জেরা করেন। আগামী ২৫ মে পুনরায় বাদীকে জেরা করা হবে। এর আগে সকাল ১০টা ১০ মিনিটে শেখ হাসিনাকে বিশেষ জজ আদালত- ১ এর বিচারক মো. ফিরোজ আলমের আদালতে হাজির করা হয়। গত ১৮ মে ভাসমান বিদুৎ কেন্দ্র দুর্নীতি মামলায় শেখ হাসিনাসহ সব আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। প্রায় তিন কোটি টাকা ঘুষ নিয়ে ভাসমান বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের কাজ দেওয়ার অভিযোগে গত বছরের ২ সেপ্টেম্বর দুর্নীতি দমন কমিশন তেজগাঁও থানায় হাসিনাসহ আটজনকে আসামি করে মামলাটি করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এমএআর/এসকে/১৩৫০ঘ.